চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে ছড়ানো উক্তি ও ছবি ভুয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২২ পূর্বাহ্ণ ১৬, জুন ২০২৬
- টপ লিড নিউজ, তথ্যপ্রযুক্তি, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ফেসবুকে একটি ফটোকার্ড ছড়িয়ে দাবি করা হয়েছে, ভারতের দিল্লি বিমানবন্দরে হয়রানির শিকার হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বিমানবন্দরে যখন নিজের পরিচয় দিলাম তখন উলটো আমার সাথে খারাপ ব্যবহার শুরু করে। পিছন থেকে এক পুলিশ বলে উঠে ‘ইয়ে নশেইড়ি ক্যায়সে উপদেষ্টা বান গয়া’? এছাড়া ‘ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ডা. জাহেদকে হাত ধরে নিয়ে যাচ্ছে’, এমন একটি ছবিও ভাইরাল হয়েছে। কিন্তু উক্তির সত্যতা যাচাই ও বিভিন্ন এআই সাইট সূত্রে জানা গেছে ওই উক্তি ও ছবিটি ভুয়া।

ফ্যাক্টচেক সংস্থা দ্য ডিসেন্ট এবং চ্যানেল আই অনলাইন ডেস্ক এ তথ্য নিশ্চিত করেছে।

উক্তি ও ছবিটি বিভিন্ন রাজনৈতিক প্রোপাগান্ডা পেজ এবং পরবর্তীতে সাধারণ বহুজন শেয়ার করেছেন।

দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা যায়, ডা. জাহেদ উর রহমানের নামে প্রচারিত এই মন্তব্যটি ভুয়া। ভারতীয় পুলিশের কোনো সদস্য তাকে উদ্দেশ্য করে এমন কথা বলেননি এবং তিনিও এমন কোনো মন্তব্য করেননি। এ ব্যাপারে ডা. জাহেদ উর রহমান বলেন, (এটি) নিশ্চয়ই ভুয়া। হিন্দি ভাষা আমি জানিই না, বুঝিই না।

ভাইরাল হওয়া ছবিটি এআই চেকিং টুলস ওয়াজইটএআই ও জিরো-জিপিটি সাহায্যে পরীক্ষা করে তা ‘ভুয়া’ বলেও জানা গেছে।

Reneta

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ডা. জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে পৌঁছালে সেখানে দায়িত্বরতরা তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে হয়রানি করেন। পরবর্তীতে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেয় এবং এ ঘটনায় দুঃখ প্রকাশ করে। তবে এ ঘটনার প্রতিবাদে তিনি আর ভারতে প্রবেশ না করার সিদ্ধান্ত নেন এবং অন্য একটি ফ্লাইটে দেশের পথে রওয়ানা হন।

দিল্লি বিমানবন্দরে তার হয়রানির শিকার হওয়ার এই সংবাদটি সত্য হলেও, উক্ত ঘটনার সুযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বানোয়াট উক্তি ও ছবি তৈরি করে তার নামে প্রচার করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছড়ানো উক্তিডা. জাহেদ উর রহমানদ্যা ডিসেন্টপ্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাফেক নিউজভুয়া ফটোকার্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

মিয়ানমারে বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান

জুন ১৬, ২০২৬
ম্যাচের শেষ মুহূর্তে

গ্রুপপর্বের কোন ম্যাচেই নেইমারকে পাবে না ব্রাজিল

জুন ১৬, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়নরা বাদ পড়ে প্রথম রাউন্ডেই, আর্জেন্টিনার ভয় ধরাতে পারে কী সেই ইতিহাস?

জুন ১৬, ২০২৬

রাজধানীর তেজগাঁওয়ে শ্রমিক বিক্ষোভ, যান চলাচল বন্ধ

জুন ১৬, ২০২৬

বেইজিংয়ে নেপাল-চীন বৈঠক: পশ্চিমা সম্পৃক্ততা নিয়ে সতর্কতা

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT