চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডলফিনের আক্রমণে জেসিকার ‘ভাইরাল ভিডিও’ নিয়ে যা জানা গেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৮ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডলফিনের সঙ্গে জেসিকার আনন্দময় মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে জেসিকা র‍্যাডক্লিফ নামে একজন মেরিন প্রশিক্ষককে একটি ওরকা প্রজাতির ডলফিন আক্রমণ করে হত্যা করছে। ভিডিওতে দাবি করা হয়েছে, ঘটনাটি ঘটেছে একটি মেরিন পার্কের লাইভ শো চলাকালীন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, একাধিক তথ্য-পরীক্ষামূলক সূত্র নিশ্চিত করেছে যে ফুটেজটি সম্পূর্ণরূপে বানোয়াট এবং এর কোনও ভিত্তি নেই।

কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে বাস্তবতা এবং কল্পকাহিনীর মধ্যে পার্থক্য করা ক্রমশ কঠিন হয়ে উঠছে। সর্বশেষ এআই সরঞ্জাম ব্যবহার করে তৈরি এই ভিডিটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

Banglabid

ভিডিও-তে যা দেখা যায়
বর্তমানে ভাইরাল ক্লিপটিতে প্যাসিফিক ব্লু মেরিন পার্কে অরকার উপরে জেসিকাকে নাচতে দেখা যাচ্ছে। ডলফিনটি পানি থেকে বেরিয়ে আসার সাথে সাথে লোকজনকে উল্লাস করতে দেখা যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর এটি হঠাৎ লাফিয়ে উঠে জেসিকা র‍্যাডক্লিফকে পানির নীচে টেনে নিয়ে যায়।

ভিডিওটি শেয়ার করা বেশ কয়েকজন ব্যবহারকারী দাবি করেন, পরবর্তীতে পানি থেকে টেনে তোলা হয় জেসিকাকে। তবে ঠিক তার কয়েক মিনিট পরেই তার মৃত্যু হয়।

ঘটনা বা প্রশিক্ষকের কোনও প্রমাণ নেই
ব্যাপকভাবে শেয়ার করা সত্ত্বেও জেসিকা র‍্যাডক্লিফ নামে একজন সামুদ্রিক প্রশিক্ষককে একটি ঘাতক ডালফিন আক্রমণ করেছে এই দাবির সমর্থনে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই।

Reneta

কর্তৃপক্ষ, সামুদ্রিক উদ্যান এবং প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমগুলো তার অস্তিত্ব বা ঘটনার কোনো রেকর্ড খুঁজে পায়নি। ভোকাল মিডিয়াসহ তথ্য যাচাইকারী একাধিক সংস্থা সূত্রে দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়, ভিডিওটি তৈরিতে ভুয়া ফুটেজ ব্যবহার করা হয়েছে। ভিডিওর ভয়েস ওভারও এআই দিয়ে তৈরি।

আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এই ঘটনার বিশ্লেষণে কোনো সরকারি বিবৃতি নেই, যা সাধারণত সামুদ্রিক উদ্যানগুলোতে এই ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে প্রমাণ হিসেবে দেওয়া হয়। তারপর পানির গতিবিধি এবং ভিডিওতে অদ্ভুত বিরতি। এসব বিশ্লেষণ নিশ্চিত করে যে ভিডিওটি এআই দ্বারা তৈরি। এমনকি পার্কের নামও সত্য নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওরকাওরকার আক্রমণজেসিকা র‍্যাডক্লিফজেসিকার ভাইরাল ভিডিওডলফিনের আক্রমণফেক নিউজভাইরাল ভিডিও
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT