চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন যত দ্রুত হবে, সমস্যা তত কমবে: মির্জা ফখরুল

আকরামুজ্জামান আকরামুজ্জামান
১২:০৪ পূর্বাহ্ণ ২৩, নভেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, যশোর
A A
মির্জা ফখরুল নির্বাচন প্রসঙ্গে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য অর্থনীতি, রাজনীতি, বিচার বিভাগ, নির্বাচন কমিশনের ন্যূনতম যতটুকু দরকার, ততটুকু সংস্কার করে জাতীয় নির্বাচনের দিকে যেতে হবে। কারণ নির্বাচন যত দ্রুত হবে, সমস্যা তত কমবে।

আজ শুক্রবার (২২ নভেম্বর) যশোর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলন ও আজকের প্রেক্ষিত: নাগরিক ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনায় এসব কথা বলেন। যশোর জেলা বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্বকারীরা আলোচনা করেন।

বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে নানা শ্রেণি-পেশার মানুষের রাজপথে নেমে আসার প্রেক্ষাপট ব্যাখ্যা করে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদী সরকারের সময় মানুষ রাস্তায় নামতে সাহস পায়নি। কথা বলতে পারেনি। এখন সেই সুযোগ পাচ্ছে। হাজারো মানুষ প্রাণ দিয়েছে পরিবর্তন ও নির্বাচনের জন্য।

Banglabid

তিনি বলেন, যদি তারা (অন্তর্বর্তী সরকার) বলতো বিপ্লবী সরকার গঠন করেছি, তাহলে সকল ক্ষেত্রে আমূল সংস্কারে আপত্তি ছিল না। কিন্তু তারা তো নিজেরাই বলেছে, এটা সাংবিধানিক সরকার।

মির্জা ফখরুল বলেন, আমরাও সংস্কার চাই। সেই সংস্কার হতে হবে টেকসই। সেই সংস্কারে জনগণের কল্যাণ আছে কি না তা বিবেচনা করতে হবে। সংবিধান পরিবর্তনের জন্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি লাগবে। সেটা তো রাজনৈতিক সরকারই করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। স্বাগত বক্তব্য দেন দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

Reneta

এ সময় আরও বক্তব্য রাখেন, বিএনপি যশোর জেলা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু , প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, মানবাধিকার কর্মী বিনয়কৃষ্ণ মল্লিক, ক্রীড়া সংগঠক চিন্ময় সাহা, সরকারি কৌঁসুলি শেখ মোহায়মেন, কওমি মাদ্রাসা পরিষদ খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রতন দাস, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, ব্যবসায়ী নেতা শ্যামল দাশ, চিকিৎসক এসএম রবিউল ইসলাম, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইবাদত হোসেন প্রমুখ।

এসময় মঞ্চে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী টিএস আইয়ুব, অ্যাডভোকেট কাজী মুনিরুল হুদা, সাবিরা নাজমুল মুন্নি, সিঙ্গাপুর বিএনপির সাবেক সভাপতি কামরুল ইসলাম, দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চুয়াডাঙ্গা জেলা বিএনপিফ্যাসিবাদবিরোধী আন্দোলনবিএনপি-মির্জা ফখরুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিল্পকলায় সায়ানের একক সংগীতসন্ধ্যা

পরবর্তী

ন্যূনতম সংস্কারের পর নির্বাচন চায় জামায়াত

পরবর্তী
নেতারা ন্যূনতম সংস্কারের পর নির্বাচনে অংশ নেওয়ার দাবি জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ন্যূনতম সংস্কারের পর নির্বাচন চায় জামায়াত

সনাতন ধর্মাবলম্বী ব্যক্তির ছবি, ধর্মীয় পোশাক ও মালা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবিধান সংস্কার কমিশনে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্বের দাবি

সর্বশেষ

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬

যশোরের আউশ চাষিদের জন্য আশীর্বাদ ব্রি ধান ৯৮ ও ড্রাইয়ার মেশিন

আগস্ট ২০, ২০২৬

টেকসই চামড়াখাত বিনির্মাণে ত্রিপক্ষীয় পরামর্শক কমিটি: টিসিসি

আগস্ট ২০, ২০২৬

মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT