জনপদ

বাউলদের ওপর হামলা ধর্মান্ধ গোষ্ঠীর কাজ: মির্জা ফখরুল

মির্জা ফখরুলের বক্তৃতা, বাংলাদেশ রাজনীতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ভবিষ্যত নিয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাউলদের ওপর হামলাকে একটি নেক্কারজনক ঘটনা উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাউলরা গ্রামীণ বাংলার আবহমান সংস্কৃতি এবং বাংলাদেশের পথে-প্রান্তরে গান গেয়ে বেড়ান। বাউলদের ওপর হামলা ধর্মান্ধ গোষ্ঠীর কাজ।

​আজ বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির নবনির্মিত ভবন উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘‘এ ধরনের হিংসার পথ বেছে নেওয়া কারও জন্য মঙ্গল নয়। আমরা এটার সুষ্ঠু তদন্ত ও ঘটনার নিরসন দাবি করছি।’’

ঢাকার কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, সেখানে কয়েক হাজার দরিদ্র ও নিঃস্ব মানুষ বসবাস করে। আমার বাসার কাজের মহিলার বাড়িটাও সেখানে। তারও সবকিছুই পুড়ে গেছে। এই দরিদ্র মানুষগুলোর জন্য এটা একটা চরম আঘাত।

​বিএনপি মহাসচিব সরকারের কাছে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করার দাবি জানান। এ ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি।

​কারখানা ও প্রতিষ্ঠানে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এর পেছনে কিছু দায়িত্বশীল ব্যক্তির দায়িত্বহীনতা, অগ্নি নির্বাপন ব্যবহার ও ব্যবস্থাপনার অভাব এবং আইন না মেনে চলা জড়িত।

তিনি বলেন, সত্যিকার অর্থে যদি আইনের প্রয়োগ হয় এবং যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা হয়, তাহলে তা এড়িয়ে চলা সহজ হবে।
​
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

বিষয়:বাউলদের ওপর হামলা বিএনপি-মির্জা ফখরুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…