‘যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত ভাল’

একজন প্রবীণ ব্যক্তি একটি টেবিলের পাশে বসে সাক্ষাৎকার দিচ্ছেন, পেছনে বইয়ের আলমারি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর সভাপতি এবং ঢাকা ব্যাংক পিএলসির চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেছেন, যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত ভাল। প্রধান উপদেষ্টা শিক্ষিত মানুষ। সারা বিশ্বে তার সুনাম আছে। এসময় ভারত বাংলাদেশে সংখ্যালঘুদের বিষয়ে যা বলেছে তা মিথ্যা বলে জানান তিনি।
চ্যানেল আইকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনাকে সমর্থন জানানো ব্যবসায়ীদের বিষয়ে তিনি বলেন, তারা এখন পালিয়েছে। ব্যাংক লুট করেছে, সিন্ডিকেট করেছিল।
বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও শেখ মোহাম্মদ মারুফের সাথে। তিনি বলেন, বর্তমান অস্থিরতা কাটিয়ে উঠবে বাংলাদেশ। তিনি আরও বলেন, একটি ব্যাংকিং রিফর্ম কমিশন গঠন হয়েছে। আমার বিশ্বাস তারা কার্যকরী কিছু নিয়ে আসবে। নির্বাচন নিয়ে তিনি বলেন, নির্বাচনের সরকার আসলে মানুষের আস্থা ফিরবে। দেশ চালাতে দরকার রাজনীতিবিদ।
তিনি আরও বলেন, ব্যাংক একটি চলমান ব্যাপার। এখানে পরিবর্তন আনা সময়সাপেক্ষ ব্যাপার। আমি আড়াই মাস হল যোগ দিয়েছি। যা পরিবর্তন আনার জন্য খুবই কম সময়। ব্যাংকের উন্নয়নে আমি এই সময়ে আমার কর্মীদের মানসিক উন্নয়েন কাজ করেছি। গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে চাই আমি।






