চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাতুড়ি দিয়ে পিটিয়ে বাবাকে খুন করলো ছেলে

হাকিম বাবুলহাকিম বাবুল
২:৫৮ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, জনপদ, শেরপুর
A A

শেরপুরে শ্রীবরদীতে ছেলের হাতুড়ি পেটায় বাবা আবুল কালাম আজাদ নামক ষাটোর্ধ বৃদ্ধ বাবা নিহত হয়েছেন। এই ঘটনায় ঘাতক ছেলে ২৭ বছর বয়সী সাজিদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙা বানিয়াপাড়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আবুল কালাম আজাদ পানের ব্যবসা করতেন। তার ২ ছেলে ১ মেয়ে। মেয়ে ১০ বছর আগে মানসিক ভারসাম্যহীন হয়ে নিখোঁজ হয়েছেন। বড় ছেলে জাহিদ ঢাকায় পানের ব্যবসা করেন। ছোট ছেলে সাজিদ ঢাকায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করেন। আবুল কালাম আজাদ ছোট ছেলের কাছেই থাকতেন।

তিনি ১০ থেকে ১২ দিন আগে ঢাকা থেকে শ্রীবরদীর গ্রামের বাড়িতে আসেন। বুধবার রাতে তার ছেলে সাজিদও ঢাকা থেকে বাড়িতে আসে। বৃহস্পতিবার রাত ২টার দিকে রহস্যজনক কারণে সাজিদ বসত ঘরে ঢুকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে তার বাবা আবুল কালাম আজাদকে হত্যা করে। পরে আশপাশের লোকজন ডাক চিৎকার শোনে ঘটনাস্থলে এসে সাজিদকে আটক করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ঘাতক সাজিদকে গ্রেপ্তার করে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। নিহতের পুত্রবধূ ও গ্রেপ্তার সাজিদের স্ত্রী নুপুর আক্তার জানান, তাদের দুই মেয়ে। কিছুদিন যাবত তার স্বামী মানসিক ভারসাম্যহীন। নিজেই আত্মহত্যার কথা বলতো। ঢাকা থেকে না বলেই সে বাড়িতে আসে।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে। তবে কেন হত্যা করা হয়েছে তা এখনো জানা যায় নি। ঘটনাটির তদন্ত চলছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খুনহত্যাকাণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

কান মাতালেন মুঙ্গিউ, আরো যারা পেলেন পুরস্কার

মে ২৪, ২০২৬

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT