চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশের পরিস্থিতি এখন যেমন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
আনসার সদস্যরা ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে গত সোমবার ভারতে চলে যাওয়ার পর থেকে কার্যত সরকার নেই দেশে। এরপরে ওইদিন গণভবন, জাতীয় সংসদ ভবন, প্রধানমন্ত্রী কার্যালয়ে ঢুকে পড়ে মানুষ। সারা দেশের থানায় হামলার ঘটনা ঘটে। কোনো কোনো জায়গায় থমথমে অবস্থা বিরাজ করছে।

জানা যায়, সারাদেশের বিভিন্ন স্থানে হামলা ভাঙচুরসহ হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। শিল্পাঞ্চল এলাকা গাজীপুর, নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক এলাকায় রপ্তানিমুখী প্রতিষ্ঠান ও অন্যান্য শিল্প কারখানাগুলো খুলেছে। এদিকে, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কক্সবাজারের টেকনাফে জলসীমায় কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে। কয়েকটি জেলার পরিস্থিতি তুলে ধরা হলো।

নোয়াখালী
নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা ভবন, থানার কাগজপত্র, অস্ত্রসহ পুলিশ সদস্যদের জান-মাল রক্ষায় বিএনপি, জামায়াতসহ এলাকাবাসীর পাহারা দিচ্ছে। দেশের এ পরিস্থিতিতে কিছু সুযোগ সন্ধানী মানুষ থানাসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে হামলা করে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে জানান তারা।

Banglabid

চট্টগ্রাম
দেশের বর্তমান পরিস্থিতিতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের ঘর-বাড়ি, মঠ মন্দির এবং ব্যবসা প্রতিষ্ঠানে যেকোনো সহিংসতা থেকে রক্ষা করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে চট্টগ্রামের বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টসহ চট্টগ্রাম মহানগর বিএনপি। নগরীর কাজীর দৈউড়ীস্থ নাছিমন ভবন বিএনপির কার্যলয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের প্রতিনিধির সঙ্গে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।

কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ এবং শাহপরী দ্বীপ সাগর মোহনায় সাগরে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে টহল এবং নজরদারি জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গত দুদিন ধরে বাংলাদেশের জলসীমায় কোস্ট গার্ডের টহল আরো জোরদার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশে অনুপ্রবেশকালে রোহিঙ্গা বোঝাই একটি ইঞ্জিন নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নৌকায় থাকা ৩১ জন রোহিঙ্গা সাগরে ডুবে যায়। এর মধ্যে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ১৭ জন রোহিঙ্গা। এ ছাড়া সাগর পথে বাংলাদেশে অনুপ্রবেশকালে গত কয়েক দিনে দুই শতাধিক রোহিঙ্গা বিজিবির হাতে আটক হয়েছে।

Reneta

নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক হতে শুর করেছে। নারায়ণগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছু স্বাভাবিক হতে শুরু করেছে। গতকালের চেয়ে আজ সব ধরনের যানবাহন চলাচল সংখ্যা বেড়েছে। কিছু ব্যাবসা প্রতিষ্ঠান মার্কেট বিপনী বিতাণ ও রপ্তানিমুখী প্রতিষ্ঠান ও অন্যান্য শিল্প কারখানাগুলো খুলেছে। এদিকে গত কয়েকদিনের তুলনায় আজ শহরে লোকসমাগম বেড়েছে।

গাজীপুর
আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে বেশ কয়েকদিন বন্ধ থাকার পর আজ গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকেই কারখানার শ্রমিকরা নিজেদের কর্মস্থলে গিয়েছেন। যথাসময়ে নিয়মমেনে তৈরি পোশাক শিপমেন্টের জন্য কারখানায় উৎপাদন প্রক্রিয়া শুরু করা জরুরি ছিল বলে মনে করছে কারখানা কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সারাদেশের পরিস্থিতিহামলা-ভাঙচুরহিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

আজানের জবাব দেওয়ার সঠিক নিয়ম কী?

আগস্ট ১২, ২০২৬

অস্ট্রেলিয়া পেসারদের অতিরিক্ত বাউন্স চিন্তার কারণ শান্তদের

আগস্ট ১২, ২০২৬

বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ!

আগস্ট ১২, ২০২৬

প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন

আগস্ট ১২, ২০২৬

তিক্ততার দেয়াল ভেঙে সংলাপের পথে ঢাকা-দিল্লি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT