চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজেপির জয়ের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা, হামলা-ভাঙচুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৮ পূর্বাহ্ণ ০৫, মে ২০২৬
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর থেকেই কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত সহিংসতার ঘটনা সামনে আসছে। অভিযোগ উঠেছে, রাজ্যের নানা প্রান্তে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটছে। তবে পাল্টা অভিযোগও করছে বিজেপি।

সংবাদমাধ্যম আনন্দবাজার এ তথ্য জানিয়েছে।

দুই দফার ভোট শান্তিপূর্ণভাবে শেষ হলেও সোমবার ফল ঘোষণার পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। কলকাতা, হাওড়া, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরসহ একাধিক জেলায় অশান্তির খবর পাওয়া গেছে।

Banglabid

উত্তর ২৪ পরগনার মিনাখাঁ এলাকায় তৃণমূল জয়ী হলেও স্থানীয় পঞ্চায়েত সদস্য মহুয়া সরদারের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে বিজেপি-সমর্থকদের বিরুদ্ধে। অভিযোগ, রাতে বাড়িতে ঢুকে তাকে মারধর করা হয় এবং ভাঙচুর চালানো হয়। এমনকি তার মেয়েকেও তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন বলেও জানান মহুয়া।

জলপাইগুড়ি শহরে তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। সিসিটিভিতে ভাঙচুরের দৃশ্য ধরা পড়েছে বলে জানা গেছে। একই ধরনের অভিযোগ পশ্চিম মেদিনীপুরেও, যেখানে তৃণমূলের একাধিক নেতাকর্মীর ওপর হামলা ও পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ রয়েছে।

Reneta

ঘাটাল ও চন্দ্রকোণায় তৃণমূল নেতাদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। পাশাপাশি, কিছু এলাকায় বিজেপির পক্ষ থেকেও অভিযোগ করা হয়েছে যে বিজয় মিছিলকে কেন্দ্র করে তাদের কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।

কোচবিহারের বিভিন্ন এলাকায় পার্টি অফিস দখল, ভাঙচুর ও পতাকা পরিবর্তনের অভিযোগ পাওয়া গেছে। দিনহাটায় ভোট গণনার সময় তৃণমূল সাংসদকে ঘিরে বিক্ষোভ ও অশালীন আচরণের অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে।

ডানকুনি, পূর্ব বর্ধমান, নদীয়া ও মুর্শিদাবাদেও একাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। কোথাও দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে, কোথাও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে।

অন্যদিকে, কোচবিহারের কিছু এলাকায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তুলেছে দলটি। কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতাবিজেপিবিধানসভা নির্বাচনভারতহামলা-ভাঙচুর
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

ফ্লোরিডায় ‘এশিয়ান ফেস্টিভ্যাল’-এর গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট ও এক্সিকিউটিভ গালা অনুষ্ঠিত

আগস্ট ১২, ২০২৬

পরিবেশ রক্ষায় চীনের নতুন উদ্যোগ, শুরু হচ্ছে বড় পরিসরে বন ও প্রকৃতি পুনরুদ্ধার প্রকল্প

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মৌসুমি ফলে কেন বাড়বে আপনার আগ্রহ?

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ সময় ইয়ারবাড ব্যবহারে নীরবে কমতে পারে শ্রবণশক্তি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT