চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুটকি নদী কোনো জলমহাল নয়, এটি জীবন্ত: নোঙর ট্রাস্টের দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ণ ০৬, জুন ২০২৬
পরিবেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

হবিগঞ্জের বানিয়াচংয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও শুটকি নদী পরিদর্শন কর্মসূচি আয়োজন করেছে পরিবেশবাদী ও সামাজিক সংগঠন নোঙর ট্রাস্ট। অনুষ্ঠানে বক্তারা শুটকি নদীকে জলমহাল হিসেবে নয়, একটি জীবন্ত নদী হিসেবে বিবেচনা করে এর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি জানান।

শুক্রবার (৫ জুন) সকাল ১০টায় উপজেলার কামালখানিস্থ হাসান মঞ্জিলে আয়োজিত আলোচনা সভায় নোঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামস বলেন, শুটকি নদী কোনো জলমহাল নয়, এটি একটি জীবন্ত নদী। নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দিয়ে এর প্রাণ ও প্রকৃতিকে রক্ষা করতে হবে।

Banglabid

তিনি আরও বলেন, নদী কোনো জমি বা স্থাবর সম্পত্তি নয়; এটি একটি চলমান ও গতিশীল পরিবেশগত ব্যবস্থা। তাই নদীকে কেবল ‘জলমহাল’ হিসেবে দেখলে এর পরিবেশগত গুরুত্ব ও অস্তিত্বকে অস্বীকার করা হয়।

সভায় বক্তারা বলেন, দেশের অন্যান্য নদীর মতো শুটকি নদীও দখল, ভরাট, অবৈধ বাঁধ, দূষণ এবং অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে সংকুচিত হয়ে পড়েছে। এতে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে, মাছের প্রজনন ক্ষেত্র নষ্ট হচ্ছে এবং জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।

তারা অবিলম্বে শুটকি নদীর ইজারা বাতিল, স্বাভাবিক প্রবাহ নিশ্চিত এবং জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে দ্রুত উদ্যোগ গ্রহণ না করলে ভবিষ্যৎ প্রজন্মকে এর নেতিবাচক প্রভাব বহন করতে হবে বলেও সতর্ক করেন বক্তারা।

Reneta

অনুষ্ঠানে শুটকি নদী পুনরুদ্ধারে নোঙর ট্রাস্টের পক্ষ থেকে ছয় দফা প্রস্তাবনা তুলে ধরা হয়। এসব দাবির মধ্যে রয়েছে নদীর প্রবাহে বাধা অপসারণ, অবৈধ দখল ও ভরাটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, নদীকে পরিবেশগত সম্পদ হিসেবে স্বীকৃতি, স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ, নদীভিত্তিক গবেষণা ও পরিবেশ পর্যবেক্ষণ কার্যক্রম চালু এবং নদীতীরবর্তী এলাকায় ব্যাপক বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য সংরক্ষণ।

মো. আবদুর রাহিমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. বোরহান উদ্দিন।

এছাড়া বক্তব্য দেন নোঙর বাংলাদেশের সহ-সভাপতি মহসীন মোর্শেদ রানা, বিআইডব্লিউটিএর সিলেট বিভাগীয় কর্মকর্তা খাজা নিজাম উদ্দীন, বানিয়াচং উপজেলা বিএনপির সহ-সভাপতি মোশারফ হোসাইন, সমাজকর্মী সৈয়দ পলাশ মিজান, মওদুদ আহমেদ, এম এ হাসান, নোঙর ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক ফজলে সানি, কেন্দ্রীয় সদস্য মো. সাইদুর রহমান তপু ও দ্বীন মোহাম্মদ সোহাগসহ স্থানীয় পরিবেশ সচেতন ব্যক্তিরা।

আলোচনা সভা শেষে নোঙর ট্রাস্টের নেতৃবৃন্দ ও স্থানীয় পরিবেশবাদীরা শুটকি নদীর কাছারিঘাট এলাকা পরিদর্শন করেন। এ সময় নদীতীরে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করা হয়। পরে প্রতিনিধি দলটি নদীর বিভিন্ন অংশ ঘুরে দেখে বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে এবং নদী ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নোঙর ট্রাস্টশুটকি নদীহবিগঞ্জ
শেয়ারTweetPin1

সর্বশেষ

বাংলাদেশের বিভিন্ন জেলার মানচিত্র ও পোপুলেশন ডেটা. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

আগস্ট ১২, ২০২৬

নীরবতা ভাঙলেন মেসি, লিখলেন ‘তোমাকে ভালোবাসি, বাবা’

আগস্ট ১২, ২০২৬

রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট-দোকান বন্ধের নির্দেশ

আগস্ট ১২, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতি, অনূর্ধ্ব-২০ দলকে ৯-২ গোলে হারাল হকি দল

আগস্ট ১২, ২০২৬

লিটনকে নিয়ে সুখবর, অস্ট্রেলিয়া যাচ্ছেন শরিফুল, ফিরে আসছেন যে দুজন

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT