পাকিস্তানে জাতীয় নির্বাচনের ফল ঘোষণা শুরু
পাকিস্তানে জাতীয় নির্বাচনের ফল ঘোষণা শুরু
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
পাকিস্তানে জাতীয় নির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর ফল ঘোষণা শুরু হয়েছে। তবে ভোটগণনার কাজ চলছে খুবই ধীর গতিতে। বেসরকারি ফলাফল অনুযায়ী ইমরান খানের দল পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ পিটিআইয়ের স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এখন পর্যন্ত প্রকাশ হওয়া আনুষ্ঠানিক ফলে ইমরানের দল পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৬টি, নওয়াজ শরিফের পিএমএল প্রার্থীরা ৫টি এবং বিলাওয়াল ভুট্টো-জারদারির পিপিপি প্রার্থীরা ৪টি আসনে জয় পেয়েছেন। তবে গণমাধ্যমসহ বেসরকারি কিছু সূত্র পিটিআইয়ের আরও বেশি আসনে এগিয়ে থাকার তথ্য জানিয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






