চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একই দিনে গণভোট চাওয়ার উদ্দেশ্য জুলাই সনদ অকার্যকর করা: গোলাম পরওয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৬ পূর্বাহ্ণ ২৯, অক্টোবর ২০২৫
রাজনীতি
A A
গোলাম পরওয়ারের ভাষণে গণভোট ও রাজনৈতিক বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি পুনর্ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেছেন, একই দিনে গণভোট যারা করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্য হলো জুলাই সনদকে অকার্যকর করা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন গোলাম পরওয়ার।

জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে ‘২০০৬ সালের ১৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব চালিয়ে মানুষ হত্যাকারী খুনিদের বিচার ও যথাযথ শাস্তি প্রদানের দাবিতে’ এই সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলপূর্ব সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল বলেন, নতুন বাংলাদেশের জন্য জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট, অবাধ-নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা শুনতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য সরকারের অভ্যন্তরের কেউ কেউ গণভোটকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রহসনের পাঁয়তারা করছেন।

গোলাম পরওয়ার বলেন, এক সাগর রক্তের বিনিময়ে যে জুলাই সনদের (মাধ্যমে) বিদ্যমান রাষ্ট্রকাঠামো পরিবর্তন করে রাষ্ট্র সংস্কারের যে ঐতিহাসিক ঘটনা ঘটেছে, একই দিনে গণভোট যারা চাচ্ছেন, তারা (সেই) জুলাই সনদকে অকার্যকর করতে চান।

Reneta

এই ‘অপরিণামদর্শী পথ থেকে ফিরে এসে’ গণদাবি অনুযায়ী আগামী নভেম্বরে গণভোট দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।

তিনি বলেন, তার আগে রাষ্ট্রপতির আদেশে জুলাই সনদ আদেশ জারি করুন। তারপর জাতীয় নির্বাচন দিন। তাহলেই জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে নতুন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও মাওলানা রফিকুল ইসলাম খান।

সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল। সভা সঞ্চালনা করেন দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণভোটগোলাম পরওয়ারজাতীয় নির্বাচনজামায়াতে ইসলামীজুলাই সনদসেক্রেটারি জেনারেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT