চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও গণমুখী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৮ অপরাহ্ণ ১১, জুন ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

সরকারি দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা বলেছেন, প্রস্তাবিত জাতীয় বাজেট বাস্তবসম্মত ও গণমুখী। চলমান অভ্যন্তরীণ ও বৈশ্বিক অর্থনৈতিক সংকটের এই সময়ে অর্থনৈতিক অনিশ্চয়তা ও সঙ্কট দূর করতে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এটি সহায়ক হবে।

জাতীয় সংসদে আজ ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, করোনা মহামারী ও চলমান পরিস্থিতির আগে বিদ্যমান গতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে দেশের অর্থনীতিকে ধীরে ধীরে ফিরিয়ে আনার জন্য এই বাজেট ভূমিকা রাখবে।

সরকারের গৃহীত নীতি ও কৌশলের ফলে বাজেটে আগামী অর্থবছরে ৬.৫ শতাংশ মূল্যস্ফীতি থাকবে বলে তারা উল্লেখ করেন।

Banglabid

সংসদ সদস্যরা বলেন, সরকার অর্থনীতিতে কোভিড-১৯ এর বিরূপ প্রভাব সফলভাবে মোকাবেলা করেছে। তবে বিশ্বের ভূ-রাজনৈতিক অস্থিতিশীলতা বাংলাদেশের জন্য নতুন ঝুঁকি তৈরি করেছে।

তারা বলেন, বাজেটে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার এবং সরকারের “স্মার্ট বাংলাদেশ” রূপকল্পকে বাস্তবায়িত করার পদক্ষেপগুলিকে এগিয়ে নেয়ার উপর মনোযোগ দেওয়া হয়েছে।

এর আগে গত ৬ জুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উত্থাপন করেন।

Reneta

সরকারি দলের সদস্য এসএম কামাল হোসেন, নাইমুজ্জামান ভূঁইয়া, হাবিবুন নাহার, মো. তৌহিদুজ্জামান, আবু জাহির, আশরাফুন নেছা, মইনুল হোসেন খান নিখিল, মাহবুব উর রহমান, কাজী কেরামত আলী, মো. মোস্তফা কামাল, নিলুফার আঞ্জুম পপি, এইচএম ইব্রাহিম, আবুল কালাম আজাদ, নাদিরা বিনতে আমিন, নূর মোহাম্মদ ও স্বতন্ত্র সদস্য হামিদুল হক খন্দকার প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন।

এর আগে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, শহীদ মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনের সময় যারা সর্বাত্মক ত্যাগ স্বীকার করেছেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৪-২৫ অর্থবছরেরপ্রাক-বাজেট আলোচনাবাজেট আলোচনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT