মাধ্যমিক পর্যায়ের শিক্ষায় গবেষণা কার্যক্রমের জন্য বাজেট বৃদ্ধি জরুরী। ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষা বাজেটে বক্তারা এছাড়াও প্রাথমিক ও মাধ্যমিকে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং নিয়মিত পদোন্নতির সুপারিশ জানিয়েছেন।
চ্যানেল আই আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা উচ্চ বিদ্যালয় মাঠে ২০১৭-১৮ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা বক্তারা এই আহ্বান জানান।
তৃণমূলের কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টরা আলোচনায় অংশ নেন। তারা শিক্ষা খাতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
এসময় সুনির্দিষ্ট বিভিন্ন সমস্যা তুলে ধরেন আলোচকরা। শিক্ষা নিয়ে দীর্ঘ কাজ করা সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান অবশ্য বাজেটের সঙ্গে নিজেদের আন্তরিকতা ও ইচ্ছা শক্তি বৃদ্ধিরও পরামর্শ দেন।
প্রধান অতিথির বক্তৃতায় পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বলেছেন, বাজেট বরাদ্দ কিছুটা কম হলেও দক্ষিণ এশিয়ায় শিক্ষায় বাংলাদেশের অবস্থান আগের চেয়ে উন্নত।
শিক্ষা বাজেটের পরবর্তী আয়োজন রাজবাড়ি জেলায় অনুষ্ঠিত হবে।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








