বাংলাদেশ

আজ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে ভাষণ দিচ্ছেন, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে ভাষণ দিচ্ছেন, বাংলাদেশ, প্রধানমন্ত্রী।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানির মিউনিখে তার সাম্প্রতিক তিন দিনের সফরের ফলাফল সম্পর্কে দেশবাসীকে জানাতে আজ সংবাদ সম্মেলনে বসবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আজ শুক্রবার ২৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ যোগ দিতে গত ১৫ ফেব্রুয়ারি তিন দিনের সফরে জার্মানি যান এবং ১৯ ফেব্রুয়ারি দেশে ফিরেন।

মিউনিখে অবস্থানকালে প্রধানমন্ত্রী নিরাপত্তা সম্মেলনে যোগদানের পাশাপাশি বিশ্ব নেতাদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন।

বিষয়:জার্মানি প্রধানমন্ত্রী মিউনিখ শেখ হাসিনা সংবাদ সম্মেলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…