চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর অপেক্ষায় রংপুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৭ পূর্বাহ্ণ ০২, আগস্ট ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী রংপুরে জনসভায় ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ রংপুর সফরে যাচ্ছেন। প্রায় এক যুগ পর প্রধানমন্ত্রীর রংপুর সফর উপলক্ষে মহানগরী নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। তাকে বরণ করে নিতে প্রস্তুত রংপুরবাসী।

প্রধানমন্ত্রী দুপুর দেড়টায় হেলিকপ্টারযোগে রংপুরে পৌঁছাবেন এবং বিকেল সাড়ে ৫টায় তার ঢাকার উদ্দেশে বিভাগীয় শহর ত্যাগ করার কথা রয়েছে।

সফরকালে তিনি বিভাগীয় শহরে সর্ববৃহৎ মহাসমাবেশে ভাষণ দেবেন। আগামী সাধারণ নির্বাচনে দলীয় প্রতীক নৌকার পক্ষে জনসমর্থন জোগাড় করতেই এই মহাসমাবেশের আয়োজন করা হচ্ছে। রংপুর জেলা স্কুলের মাঠে দুপুর ২টায় অনুষ্ঠেয় এই বিভাগীয় মহাসমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং প্রধানমন্ত্রী বিকেল ৩টায় সমাবেশে ভাষণ দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এই মাঠে ১২ বছর পর জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এখানে নৌকার আদলে তৈরি করা হয়েছে জনসভা মঞ্চ। মহাসমাবেশে প্রধানমন্ত্রী রংপুরের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারসহ পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রায় ১২৪০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং রংপুর সিটি করপোরেশনের অধীনে প্রকল্পগুলো বাস্তবায়িত হবে।

রংপুর বিভাগ জুড়ে বিশেষ করে মহানগর আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে। সমাবেশে প্রধানমন্ত্রীর ভাষণ শোনার জন্য সর্বস্তরের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে জাতির পিতা এবং প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত শতাধিক তোরণ, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও পোস্টারে সাজানো হয়েছে পুরো রংপুর। এমনকি বিভাগীয় শহরের অলি-গলি ও রাজপথ একইভাবে সাজানো হয়েছে।

ট্যাগ: প্রধানমন্ত্রীরংপুরশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশে নির্বাচন ও মানবাধিকার কমিশন থেকে বহিষ্কার দাবি বিষয়ে যা বললো জাতিসংঘ

পরবর্তী

প্রেক্ষাগৃহে আসছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘১৯৭১ এর সেই সব দিন’

পরবর্তী
Bangladeshi actors in traditional attire for a scene from the film '1971 er Sei Sob Din'. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেক্ষাগৃহে আসছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা '১৯৭১ এর সেই সব দিন'

চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটন সফরের আমন্ত্রণ গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রীকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ

সর্বশেষ

পাকিস্তানের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

মেটার বিরুদ্ধে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের বিস্ফোরক সাক্ষ্য!

আগস্ট ২৬, ২০২৬

পড়াশোনার চাপ ভুলতে ওষুধের নেশায় আসক্ত চীনের কিশোর-কিশোরী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ।

অঘোষিত সফরে রাশিয়ায় সিআইএ প্রধান, কী বিষয়ে গোপন আলোচনা?

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বুধবার ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT