প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে জাতিসংঘ ও জাতির উদ্দেশে দেওয়া ভাষণের ওপর তার রচিত দু’টি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন।
শেখ হাসিনার রচিত বই ‘সকলের তরে সকলে আমরা’-তে তার জাতিসংঘে দেওয়া ১৯টি ভাষণ এবং সেগুলোর ইংরেজি অনুবাদ স্থান পেয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর রচিত অপর গ্রন্থ ‘আবাহন’ এ ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত জাতির উদ্দেশে দেওয়া তার গুরুত্বপূর্ণ ভাষণগুলো স্থান পেয়েছে।
প্রধানমন্ত্রীর স্পীচ রাইটার এম. নজরুল ইসলাম বই দু’টির গ্রন্থনা ও সম্পাদনা করেন।







