বাংলাদেশ

বিদ্যুৎ আমদানিতে ভারতের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও ভারতের প্রতিনিধি সাক্ষাৎকারে বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী ও ভারতের প্রতিনিধি একটি বৈঠকে বসে আলোচনা করছেন, উভয়ই হাসিমুখে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভুটান থেকে ভারতের ভূমি ব্যবহার করে বিদ্যুৎ আমদানিতে সেদেশের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (২১ মার্চ) বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ সহযোগিতা চান।

এসময় বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানির জন্য এন্টিডাম্পিং ব্যবস্থা প্রত্যাহারের জন্যও ভারতের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী এসময় বলেন, ধারাবাহিক গণতান্ত্রিক ব্যবস্থাই বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন সম্ভব করেছে।

উল্লেখ্য, বাংলাদেশ ভুটান থেকে বিদ্যুৎ আমদানি করবে এবং আগামী ২৫ মার্চ ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়ালের ঢাকা সফরে এ বিষয়ে চুক্তি হওয়ার কথা রয়েছে।

বিষয়:আমদানি প্রধানমন্ত্রী বিদ্যুৎ বিদ্যুৎ আমদানি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…