টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর ২ দিনের সফর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর সফরকালে ছবি তোলা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
২ দিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পৌঁছে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানাবেন।
আজ ০৭ ডিসেম্বর বৃহস্পতিবার সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দুপুরে তিনি তাঁর নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও বিকেলে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে চা চক্রে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া এবং আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গোপালগঞ্জ এবং কোটালীপাড়া উপজেলা এলাকার নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা বিরাজ করছে।






