অর্থনীতি

আবারও বাড়ছে স্বর্ণের দাম

সোনার বার সাজানো, স্বর্ণের দাম বাড়ার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সোনার বারগুলো সাজানো, স্বর্ণের দাম বাড়ার প্রভাব বোঝাতে ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি মাসের শুরুতে দাম কমে যাওয়ার পর কয়েক দিনের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম। এবার স্বর্ণের দাম বেড়ে প্রতি ভরি স্বর্ণের মূল্য ১ লাখ ৯ হাজার ২’শ ৯২ টাকায় গিয়ে ঠেকেছে। এই মূল্য আগামীকাল থেকে কার্যকর হবে।

আজ ১৮ ডি‌সেম্বর সোমবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা একটি বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আগামীকাল ১৯ ডিসেম্বর মঙ্গলবার থেকে নতুন মূল্য কার্যকর হবে।

এতে জানানো হয়, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১৬৭ টাকা বাড়া‌নো হয়েছে। এর ফলে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের নতুন মূল্য হবে ১ লাখ ৯ হাজার ২’শ ৯২ টাকা। প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এতদিন ছিল ১ লাখ ৮ হাজার ১’শ ২৫ টাকা।

ফলে ভরি প্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ১’শ ৬৬ টাকা।

বিষয়:gold gold price বাজুস বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্বর্ণের দাম স্বর্ণের দাম বাড়ল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…