দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৭৪৯ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে ৯৬ হাজার ৬৯৫ টাকা।
আজ রোববার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এর এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, স্থানীয় বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দাম কমায় সোমবার থেকে হলমার্ক করা ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ৯৬ হাজার ৬৯৫ টাকা, ২১ ক্যারেট ৯২ হাজার ৩২১ টাকা, ১৮ ক্যারেট ৭৯ হাজার ১৪০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে ৫৬ হাজার ৯৬০ টাকায়।
আগামীকাল সোমবার থেকে সারা দেশে নতুন দামে স্বর্ণ অলংকার বিক্রি হবে। এর আগে গত মাসে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ২৮৩ টাকা বাড়ানো হয়েছিল।









