অর্থনীতি

বাড়ছে সিগারেট ও জর্দার দাম

সিগারেট ও জর্দার বিভিন্ন প্যাকেট ও সিগারেটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে বিভিন্ন ধরনের সিগারেট ও জর্দার প্যাকেট দেখা যাচ্ছে, যা বাজারে মূল্য বৃদ্ধির প্রভাব বোঝায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামী অর্থবছরে বিড়ি ও সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব করেছে সরকার। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করার সময় এ প্রস্তাব করেন।

অর্থমন্ত্রী বলেন, সিগারেট মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি পণ্য। এ জাতীয় ক্ষতিকর পণ্যের ব্যবহার কমানো ও রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে এর ওপর সম্পূরক শুল্কের হার ৬৫ শতাংশের পরিবর্তে ৬৬ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি।

এছাড়া, সিগারেট ও বিড়ির কাগজের স্থানীয় উৎপাদন পর্যায়ে মূসকের হার সাড়ে ৭ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

প্রতি ১০ গ্রাম জর্দার সর্বোচ্চ খুচরা মূল্য ৪৮ টাকা একই পরিমাণ গুলের মূল্য ২৫ টাকা প্রস্তাব করা হয়েছে। যাদের পান জর্দা খাওয়ার অভ্যাস তাদের ব্যয় বাড়বে। একই সঙ্গে সিগারেট-বিড়ি পেপারের স্থানীয় উৎপাদন পর্যা‌য়ে ভ্যাট সাড়ে ৭ থেকে ১৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে।

এটি স্বাধীন বাংলাদেশের ৫৩তম বাজেট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট।

৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত এই বাজেট বক্তব্যের শিরোনাম ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’। আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

বিষয়:বাজেট ২০২৪-২০২৫ সিগারেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…