চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

আখতারুজ্জামান আখতারুজ্জামান
৬:৪৬ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, জনপদ, পাবনা
A A
বাংলাদেশের একজন প্রফুল্ল ব্যক্তি, পেশাদার পোশাক পরিহিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

চারদিনের সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (১৬ জানুয়ারি ) দুপুর ২ টা ১০ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনার ঈশ্বরদী বিমানবন্দর এসে পৌঁছান রাষ্ট্রপতি। সেখান থেকে সড়কপথে বিকাল ৩টার দিকে পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ করেন।

এর আগে, সোমবার (১৫ জানুয়ারি) বৈরী আবহাওয়ার কারণে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার ঘন কুয়াশার মধ্যে পড়লে তিনি আবার ঢাকায় ফিরে যান এবং ওই দিনের কর্মসূচি স্থগিত করা হয়।

বঙ্গভবনের নির্ভরযোগ্য সূত্রে জেলা প্রশাসন জানায়, আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ২ টা ১০ মিনিটে ঢাকা থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে পাবনার ঈশ্বরদী বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে সড়কপথে পাবনা সার্কিট হাউসে এসে পৌঁছান এবং গার্ড অব অনার শেষে বিশ্রাম গ্রহণ করেন। পরে নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় নেতৃবৃন্দ রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময়-এর কথা রয়েছে। রাতে তিনি সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন।

Banglabid

পরদিন ১৭ জানুয়ারি সকাল ১১ টায় পাবনার স্থানীয় কয়েকটি অনুষ্ঠানে যোগদান করবেন। বেলা ১ টার দিকে সার্কিট হাউসের উদ্দেশ্যে যাত্রা করবেন। আবার সার্কিট হাউসে রাত্রিযাপন শেষে ১৮ জানুয়ারি ১.৪০ মিনিটের দিকে পাবনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওয়ানা দিবেন।

অন্যদিকে নির্বাচন পরবর্তী নিজ জেলায় রাষ্ট্রপতির সফরকে ঘিরে পাবনায় আনন্দ উৎসব চলছে। রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাতে বিভিন্ন জায়গার টাঙানো হয়েছে ব্যানার-ফেস্টুন। একনজর দেখতে শহরে ভীড় করছে উৎসুক জনতা।

Reneta

পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বলেন, চারদিনের সফরে সোমবার মহামান্য রাষ্ট্রপতি স্যার পাবনায় পৌঁছানোর কথা থাকলেও মানিকগঞ্জ পর্যন্ত এসে ঘন কুয়াশার মধ্যে পড়েন। এ অবস্থায় রাষ্ট্রপতির বহনকারী হেলিকপ্টারটি মানিকগঞ্জ থেকে ঢাকায় ফিরে যায়। রাষ্ট্রপতি পাবনায় আসতে না পারায় সোমবারের সফর স্থগিত করা হয়। রাষ্ট্রপতির পাবনা সফরকে ঘিরে প্রয়োজনীয় সব প্রস্ততি নেয়া হয়েছে।

এর আগে, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর গত বছরের ১৫ মে চার দিনের রাষ্ট্রীয় সফরে তার নিজ জেলা পাবনায় এসেছিলেন রাষ্ট্রপতি। সফরের দ্বিতীয় দিন ১৬ মে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে তাকে বিশাল নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। দ্বিতীয়বারের মতো গত বছরের ২৭ সেপ্টেম্বর তিন দিনের রাষ্ট্রীয় সফরে তার নিজ জেলা পাবনায় আসেন রাষ্ট্রপতি। এবারের সফর ব্যক্তিগত বা বেসরকারি। এতে কোন সরকারি কর্মসূচি রাখা হয়নি।

রাষ্ট্রপতির ঘনিষ্ট সূত্রে জানা গেছে, তিনি এবারের সফরকালে আরিফপুরে বাবা-মায়ের কবর জিয়ারত, নিজ বাড়িতে সময় কাটাবেন। এছাড়া পাবনা প্রেস ক্লাব ও ডায়াবেটিক সমিতিসহ তার আড্ডার জায়গাগুলোতে সময় কাটাবেন। পাবনা প্রেসক্লাবের ২২তম সদস্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈশ্বরদী বিমানবন্দরপাবনা সার্কিট হাউসবঙ্গভবনরাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টেস্ট ক্রিকেটের শেষ দেখতে চান না লারা

পরবর্তী

প্রেমিকার কাছ থেকে উপহার পেয়ে প্রেমিকের কান্না

পরবর্তী
রঙিন রঙিন রিবন দিয়ে মোড়ানো উপহার বাক্স. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমিকার কাছ থেকে উপহার পেয়ে প্রেমিকের কান্না

নাসির ক্রিকেট মাঠে ব্যাট হাতে, আইসিসির নিষেধাজ্ঞা. Channel i News - চ্যানেল আই নিউজ

সবধরনের ক্রিকেট থেকে নাসিরকে নিষিদ্ধ করলো আইসিসি

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT