বাংলাদেশ

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি ও অন্যান্য মুসল্লিরা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও মুসল্লিরা ঈদের নামাজে অংশগ্রহণ করছেন, নিরাপত্তা বাহিনী উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতীয় ঈদগাহে প্রধান ঈদের জামাতে সর্বস্তরের মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি, তার পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ঈদুল ফিতরের প্রধান ঈদের নামাজে অংশ নেন।

এদিন সকাল ৮টা ২৫ মিনিটে জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতিকে স্বাগত জানান প্রধান বিচারপতি, ধর্মমন্ত্রী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। নামাজ শেষে রাষ্ট্রপ্রধান ঈদগাহে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদের প্রধান জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন ইমাম ও মুয়াজ্জিন ক্বারি মুহাম্মদ হাবিবুর রহমান মোকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন।

বিষয়:জাতীয় ঈদগাহ নামাজ আদায় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…