চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৮ পূর্বাহ্ণ ১৮, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

অবশেষে যুক্তরাষ্ট্রের আদালতে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হয়ে গেছে জনপ্রিয় টিকটক। জাতীয় নিরাপত্তার স্বার্থে টিকটকের চীনা মালিকানা কোম্পানি বাইটড্যান্স অ্যাপটি বিক্রি না করলে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার আইন শুক্রবার (১৭ জানুয়ারি) বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট।

বিচারপতিরা ৯-০ সংখ্যাগরিষ্ঠতায় এ রায় দেন। বিবিসির এক প্রতিবেদন থেকে বিষয়টা জানা গেছে।

রায়ে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা ইস্যুতে কংগ্রেস যথাযথ পদক্ষেপ নিয়েছে। তবে ১৭০ মিলিয়ন আমেরিকানের জন্য টিকটক একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

আইনটি ২০২২ সালে কংগ্রেসে ব্যাপক সমর্থন পেয়ে পাস হয় এবং প্রেসিডেন্ট জো বাইডেন তা অনুমোদন করেন।

আদালত জানায়, এটি যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর বাকস্বাধীনতার অধিকার লঙ্ঘন করে না।

হোয়াইট হাউজের মুখপাত্র করিন জ্যাঁ-পিয়ের জানান, আইন কার্যকরের বিষয়ে পরবর্তী প্রশাসন ব্যবস্থা নেবে। ডোনাল্ড ট্রাম্প সোমবার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।

Reneta

টিকটক বলেছে, যদি বিক্রির শেষ সময়সীমা বাড়ানো না হয় অ্যাপটি রোববার থেকে বন্ধ করার পরিকল্পনা রয়েছে। এ পরিস্থিতিতে গুগল, অ্যাপলসহ টিকটকের সেবা প্রদানকারী কোম্পানিগুলোর ভূমিকা অনিশ্চিত।

জাতীয় নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের উদ্বেগের প্রেক্ষাপটে আদালত জানায়, চীন দীর্ঘদিন ধরে মার্কিন ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে। টিকটক ও বাইটড্যান্সের চ্যালেঞ্জের মুখে ডিসেম্বরে নিম্ন আদালতেও রায় আইনটির পক্ষে ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় নিরাপত্তা ইস্যুতেনিষিদ্ধ জনপ্রিয় টিকটকযুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

পরিবেশ দূষণ রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

জুলাই ১৮, ২০২৬

রাজধানীর মতিঝিল-সবুজবাগ এলাকার শীর্ষ সন্ত্রা/সী তানিম রেজা বাপ্পিকে ৪ সহযোগীসহ গ্রে/প্তার

জুলাই ১৮, ২০২৬

রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় গ্যাস সংকটে ভোগান্তিতে এলাকাবাসী

জুলাই ১৮, ২০২৬

চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে : মির্জা ফখরুল

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT