১১ দফা দাবিতে জেলায় জেলায় কর্মবিরতি পালন করছে পুলিশ। বাহিনীতে যৌক্তিক সংস্কার, নিরাপত্তার আশ্বাসসহ অন্য দাবিগুলো মানলে, কাজে ফিরবে পুলিশের সদস্যরা।
রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কনস্টেবল থেকে এসআই পদমর্যাদার প্রায় সাড়ে ৩০০ পুলিশ সদস্য বিক্ষোভ করে। পুলিশকে দ্রুততম সময়ে স্বতন্ত্র, বৈষম্যমুক্ত, রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত এবং শতভাগ পেশাদারিত্ব ও জবাবদিহিতামূলক বাহিনী হিসেবে গড়ে তোলা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে অফিসারদের মূল্যায়ন ও পদায়নসহ ১১ দফা দাবি জানান তারা।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান বলেন, দেশের এই সংকটে আইন শৃঙ্খলা রক্ষাসহ পুলিশ বাহিনীর মনোবল চাঙ্গা করতে দল,মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সকলের সহযোগিতা চেয়েছে রংপুর মেট্রোপলিটন
দিনাজপুরেও কর্মবিরতি চলছে পুলিশের। বৃহস্পতিবার জেলা পুলিশ লইনসে বিক্ষোভ করেছেন তারা।
নাটোর পুলিশ লাইনে সমাবেশের মাধ্যমে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন পুলিশ সদস্যরা। স্বাধীন কমিশন গঠন করে পুলিশ বাহিনীকে দলীয় মুক্ত স্বাধীনভাবে কাজ করতে দেয়ার দাবি জানান তারা।










