চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণতন্ত্রের হত্যাকারীদের দল হচ্ছে বিএনপি: এস এম কামাল হোসেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০১ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২২
রাজনীতি
A A
জনসভায় বক্তারা বক্তব্য দিচ্ছেন, বিশিষ্ট অতিথি ও নেতা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন: ভোট ডাকাত, ভোট চোর, জঙ্গিবাদ, দুর্নীতিবাজ , অবৈধভাবে ক্ষমতা দখলকারী ও গণতন্ত্রের হত্যাকারীদের দল হচ্ছে বিএনপি।

মঙ্গলবার নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম কামাল হোসেন বলেন: অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের ইতিহাস শুরু জিয়াউর রহমানের অবৈধভাবে ক্ষমতা দখলের মধ্যে দিয়ে এবং তারই ধারাবাহিকতা বজায় রেখেছিলেন এতিমের টাকা আত্মসাতকারী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া। আর আজকে সেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, আওয়ামী লীগের সরকার অবৈধ সরকার, ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচার সরকার।আমি মির্জা ফখরুলকে বলতে চাই শেখ হাসিনার সরকার যদি অবৈধ সরকার হয়, ফ্যাসিস্ট সরকার হয়, স্বৈরাচারী সরকার হয়, তাহলে জিয়াউর রহমান কী ছিল?

Banglabid

তিনি আরও বলেন: জিয়াউর রহমান রাতের অন্ধকারে পিস্তল ঠেকিয়ে ক্ষমতায় গেছেন। মির্জা ফখরুল পাকিস্তানের ইতিহাস পড়েছেন ,বাংলাদেশের ইতিহাস পড়েননি।আপনার নেতা জিয়াউর রহমান রাত ১২ টার পরে বঙ্গভবনে ঢুকলেন, বিচারপতি সায়েমের বিছানায় পা রাখলেন, বললেন সাইন ইট। বিচারপতি সায়েম কাগজটা পড়লেন, দেখলেন তার পদত্যাগ পত্র। তিনি জিয়াউর রহমানের দিকে তাকালেন, দেখলেন জিয়াউর রহমান কোমর থেকে পিস্তলটা বের করলেন এবং ৮ থেকে ৯ জন সেনা অফিসার তাকে ঘিরে ধরলেন, জিয়াউর রহমানের এক হাতে স্টিক আর অন্য হাতে পিস্তল। বিচারপতি সায়েম বললেন আমি ভয় পেয়ে পদত্যাগ পত্রে সাইন করলাম। এই রাতের অন্ধকারে পিস্তল ঠেকিয়ে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমানের কর্মী তো আপনি। জিয়াউর রহমান রাষ্ট্রপতি, কে তাকে রাষ্ট্রপতি বানিয়েছেন?সংবিধানের কত ধারায় তিনি রাষ্ট্রপতি হয়েছেন?তিনি ছিলেন অবৈধ স্বঘোষিত রাষ্ট্রপতি।

বিএনপি মহাসচিবের উদ্দেশে কামাল হোসেন বলেন: মির্জা ফখরুল আপনারা শান্তিপূর্ণ সমাবেশ করেন, কেউ কিছু বলে না। কিন্তু আপনারা জননেত্রী শেখ হাসিনার শান্তিসমাবশে ১১ টি গ্ৰেনেড নিক্ষেপ করালেন। আল্লাহর রহমতে সেদিন শেখ হাসিনা বেঁচে গেলেও নারী নেত্রী আইভি রহমান সহ ২২ জন জীবন দিলেন। ৫০০ বোমায় ৬৩ টি জেলা রক্তাক্ত করলেন, রক্তাক্ত হলো বাংলাদেশ । এইতো হলো মির্জা ফখরুলের গণতান্ত্রিক দল বিএনপি।

তিনি আরও বলেন: বিএনপির নেত্রী খালেদা জিয়ার সাবেক জ্বালানী বিষয়ক উপদেষ্টা মাহমুদুর রহমান নিজে স্বীকার করেছেন সেদিন বিএনপি সরকার সিদ্ধান্ত নিয়ে দশ ট্রাক অস্ত্র এনেছিল বাংলাদেশে। সেই অস্ত্রচোরাচালান কারীদের দল হলো বিএনপি। আর বিদ্যুতের কথা বলেন, আপনাদের নেতা বিএনপির প্রতিমন্ত্রী মেজর জেনারেল আনোয়ার কবির তালুকদার বলেছেন, বিএনপির আমলে বিদ্যুত খাতে ৬ হাজার কোটি টাকার লুটপাট হয়েছে। এইতো হলো আপনাদের দল।

Reneta

বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ নাটোর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শহিদুল ইসলাম বকুল এমপি, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানসহ অনেকে বক্তৃতা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগএস এম কামাল হোসেনবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুক্তির দিনেই রেকর্ড করতে যাচ্ছে ‘হাওয়া’!

পরবর্তী

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে

পরবর্তী
বাংলাদেশ মহিলা ক্রিকেট দল জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে

সজীব ওয়াজেদ জয় হাসিমুখে, জন্মদিন উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন আজ

সর্বশেষ

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT