চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুষ্টিয়া থেকে খুলনা ও ফরিদপুর রুটের বাস ধর্মঘট প্রত্যাহার

আনিসুজ্জামান ডাবলু আনিসুজ্জামান ডাবলু
৫:২১ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২৩
- সেমি লিড, কুষ্টিয়া, জনপদ
A A
কুষ্টিয়া জেলা প্রশাসকের সভা, কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন ট্রিপ নিয়ে বিরোধের জেরে শ্রমিকদের ওপর হামলা ও মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কুষ্টিয়া থেকে খুলনা এবং ফরিদপুর রুটের চলমান বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার সময় কুষ্টিয়ার জেলা প্রশাসকের সভা কক্ষে কুষ্টিয়ার বাস মালিক শ্রমিকদের ৫টি সংগঠন নিয়ে গঠিত মালিক শ্রমিক ঐক্য পরিষদ, ঝিনাইদহ বাস মালিক এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী আলোচনার মাধ্যমে এই ধর্মঘট প্রত্যাহার ঘোষণা দেওয়া হয়।

কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলমসহ দুই জেলার বাস মালিক এবং শ্রমিক সংগঠনের ১৪ জন করে নেতাকর্মী অংশ নেন। পরে জেলা প্রশাসক সাইদুল ইসলামের অনুরোধে রমজান এবং ঈদে ঘর ফেরা মানুষের দুর্ভোগের কথা ভেবে ৩ দিনব্যাপী চলমান ধর্মঘট প্রত্যাহার করার ঘোষণা দেন কুষ্টিয়ার বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

Banglabid

বাসের অতিরিক্ত টিপ চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহ বাস মালিক এবং শ্রমিক সংগঠনের সঙ্গে কুষ্টিয়ার মালিক এবং শ্রমিক ইউনিয়নের বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে গত বৃহস্পতিবার কালিগঞ্জ বাস স্টান্ডে কুষ্টিয়ার বাস শ্রমিকদের উপর হামলা এবং মারধরের ঘটনা ঘটে। প্রতিবাদে শুক্রবার সকাল থেকে কুষ্টিয়া থেকে খুলনা এবং ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে কুষ্টিয়ার মালিক এবং শ্রকিদের ৫টি সংগঠন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুষ্টিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পর্দায় ফিরছেন রিয়া, ক্ষুব্ধ সুশান্ত ভক্তরা

পরবর্তী

আলোকিত স্থাপনা: আল ফাতেহ গ্র্যান্ড মসজিদ

পরবর্তী
আল ফাতেহ গ্র্যান্ড মসজিদের ছবি, বিশাল মসজিদ ও মিনার সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোকিত স্থাপনা: আল ফাতেহ গ্র্যান্ড মসজিদ

আলহামদুলিল্লাহর জিকিরের গুরুত্ব বোঝাতে একটি কোরআন শরিফের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কল্যাণময় রামাযান ১৮: আল্লাহর যিকির

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT