ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং এর আওতাধীন দপ্তর সংস্থার কর্মকর্তা কর্মচারীরা একদিনের বেতন বাবদ মোট ১ কোটি ১৬ লাখ ৮১ হাজার ৬৫৩ টাকার চেক জমা দিয়েছেন।
রোববার ২৫ আগস্ট ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পক্ষ থেকে বারোটি চেকের মাধ্যমে এ টাকা উপদেষ্টা মো. নাহিদ ইসলামের কাছে জমা দেওয়া হয়।
উল্লেখ্য, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের আগ্রহের প্রেক্ষিতে গত ২৪ আগস্ট একদিনের সমপরিমাণ বেতন বন্যার্তদের সহায়তা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। রোববার বিভাগ ও এর আওতাধীন দপ্তর সংস্থা চেকগুলো জমা দিয়েছে।










