পাকিস্তানে বছর বছর বেড়ে চলেছে গাধার সংখ্যা

পাকিস্তানের পাহাড়ি এলাকায় একজন ব্যক্তি গাধার উপর বসে আছেন, চারপাশে পাহাড়ি দৃশ্য দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
পাকিস্তানে বছরের পর বছর ধরে বেড়ে চলেছে গাধার সংখ্যা। পাকিস্তানের অর্থনৈতিক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২২-২৩ অর্থবছরে পাকিস্তানে গাধার সংখ্যা হয়েছে ৫৮ লাখ। ২০২১-২২ অর্থবছরে এই সংখ্যা ছিল ৫৭ লাখ এবং ২০২০-২১ অর্থবছরে এই সংখ্যা ছিল ৫৬ লাখ। প্রতিবেশি দেশ চীনে গাধা রপ্তানির উদ্দেশে পাকিস্তানের বিভিন্ন খামারে বাড়ছে গাধার সংখ্যা।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছে।
সারা পৃথিবীতে পাকিস্তান তৃতীয় রাজ্য যেখানে গাধা বেশি জন্মে। প্রথম স্থানে রয়েছে চীন। কিন্তু সম্প্রতি দেশের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারছে না চীন। যে সংখ্যায় গাধা দরকার, সেই সংখ্যায় গাধা উৎপাদনই হচ্ছে না। ফলে বাধ্য হয়ে পাকিস্তান থেকে আমদানির কথা ভেবেছিল চীন।
গাধার ব্যবহার সম্পর্কে ২০১৯ সালে সংবাদমাধ্যম দ্যা গার্জিয়ানের একটি প্রতিবেদন করে যেখানে বলা হয়েছে, গাধার ত্বকের মধ্যে জিলেটিন থাকে। ওই জিলেটিন ওষুধ তৈরির কাজে লাগে। চীনও ঠিক সেই কাজ হয়। গাধাকে হত্যা করে তার ত্বক শরীর থেকে আলাদা করা হয়। এরপর সেই ত্বক ভালো করে ফুটিয়ে বার করা হয় জিলেটিন।
পিটিআইয়ের একটি প্রতিবেদন জানা যায়, ২০২২ সালে চীন পাকিস্তান থেকে গাধা ও কুকুর আমদানির কথা বলে। পাঞ্জাব রাজ্যের ওকারা জেলায় ৩ হাজার একর জমি জুড়ে একটি ফার্ম গড়া হয়েছে। পাকিস্তানের অর্থনীতিকে আবারও সচল করতে গাধার উৎপাদন করা হচ্ছে।







