চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেরপুরে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

হাকিম বাবুল হাকিম বাবুল
৩:৩৮ অপরাহ্ণ ২৪, জুলাই ২০২৩
- সেমি লিড, জনপদ, শেরপুর, স্বাস্থ্য
A A
শেরপুরে ডেঙ্গু রোগীর জন্য চিকিৎসা ও পর্যবেক্ষণ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুর জেলা হাসপাতালে দিন দিন বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ১১ জুলাই প্রথম রোগী ভর্তি হয়েছিলেন জেলা হাসপাতালে। এরপর থেকে নিয়মিত রোগী বেড়েই চলছে হাসপাতালে।

সোমবার ২৪ জুলাই সকাল পর্যন্ত জেলা হাসপাতালের ডেঙ্গু ইউনিটে ভর্তি রোগীর সংখ্যা ২৫ জন। সন্দেহজনক ডেঙ্গু নিয়ে আরও অন্তত ১০ জন হাসপাতালে অবস্থান করছেন। এছাড়াও চিকিৎসকের তত্বাবধানে বাড়ীতে চিকিৎসা নিচ্ছেন অনেকে।

জানা যায়, প্রথম দিন একজন রোগী ভর্তি হলেও এর পরের তিন দিনে ৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন ৫৭ জন। প্রতিদিন গড়ে চার থেকে পাঁচজন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন।

Banglabid

ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও জেলা হাসপাতালের চিকিৎসকরা বলছেন, আতংকের কিছু নেই। যেসব ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন তারা সবাই ঢাকায় আসা-যাওয়া করেন। কর্মক্ষেত্র ঢাকা থেকে আক্রান্ত হয়ে তারা গ্রামের বাড়ী শেরপুরে এসে হাসপাতালে ভর্তি হন। হঠাৎ করে শেরপুরে ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় জেলা হাসপাতালে ৪০ শয্যার একটি ডেঙ্গু ইউনিট চালু করা হয়। প্রয়োজনে শয্যার সংখ্যা আরও বাড়ানো হবে।

লোকবল সংকটের কারণে কিছুটা সমস্যা হলেও স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু রোগীদের প্রতি বিশেষ নজর রাখছে। ওষুধ ও পরীক্ষা নিরীক্ষার কোন সংকট নেই বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

অন্যদিকে, শেরপুর জেলা হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ ও জেলা হাসপাতালে ডেঙ্গু ইউনিট পরিদর্শণ করেন স্বাস্থ্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক ডা. শফিউর রহমান। এসময় তিনি ডেঙ্গু আক্রান্তদের খোঁজখবর নেন। পরে তিনি উপস্থিত সাংবাদিকদের নিকট ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার বিস্তাররোধ এবং সচেতনতামুলক প্রচারণা জোরদার করার আহ্বান করেন।

Reneta

সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, জেলা হাসপাতালের তত্বাধায়ক ডা. জসিম উদ্দিন এবং স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেঙ্গুশেরপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্লাস চলার সময় হঠাৎ বজ্রপাতে ৯ শিক্ষার্থী আহত

পরবর্তী

মেসির এইসব মুহূর্ত আর অবাক করে না

পরবর্তী
মেসি গোল উদযাপন করছেন, পিঙ্ক জার্সিতে ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির এইসব মুহূর্ত আর অবাক করে না

ডেঙ্গু রোগীদের জন্য ডিএনসিসি হাসপাতালে চিকিৎসা সেবা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিএনসিসি হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬

‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬

”যুদ্ধের কারণে জ্বালানি ও এলএনজি সংকট”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়ে (সংগৃহীত)।

একটি গামছা, চারটি মরদেহ: রংপুরে ৪ হত্যার রহস্যে যা বলছে পুলিশ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান (সংগৃহীত)।

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT