চাঁদপুরে শুরু হয়েছে শীতের পদধ্বনি। দিনে গরমের রেশ থাকলেও রাতের বেলা অনুভূত হচ্ছে শীত। এমন আবহাওয়ায় চাঁদপুরে স্বাস্থ্যকেন্দ্রে গুলোতে বাড়ছে শীতজনিত শিশুরোগীর সংখ্যা। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে গেল কয়েকদিন ধরে শিশুরোগীর সংখ্যা অস্বাভাবিক হারে বেড়েছে। এদিকে হঠাৎ করে শিশু রোগী বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে শয্যাসংকট। তাই অনেক শিশুকেই হাসপাতালের মেঝে ও বারান্দায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে।







