আন্তর্জাতিক

প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের মনোনয়ন নিশ্চিত

কমলা হ্যারিস মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত হন. Channel i News - চ্যানেল আই নিউজ

কমলা হ্যারিস মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন গ্রহণের সময় উপস্থিত হন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ডেমোক্র্যাটিক পার্টি থেকে মনোনয়ন পেতে দলের প্রয়োজনীয় ভোট নিশ্চিত করেছেন দেশটির বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

বিবিসি জানিয়েছে, গতকাল (১ আগস্ট) স্থানীয় সময় শুক্রবার ডেমোক্র্যাটিক পার্টির ন্যাশনাল কমিটি চেয়ার জেইম হ্যারিসন ভার্চ্যুয়ালি এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের প্রার্থিতা নিশ্চিতের ঘোষণা দেন।

প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করার লক্ষে গত বৃহস্পতিবার থেকে ইমেইল যোগে ভোট গ্রহণ শুরু করে ডেমোক্রেটিক পার্টি। সংশ্লিষ্ট প্রতিনিধিরা (ডেলিগেট) তাদের এ পছন্দের কথা জানাতে পারবেন আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত।

তবে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই, ভোট গ্রহণ শুরুর ৩৬ ঘণ্টার মধ্যে ডেমোক্রেটদের ভোটে প্রার্থিতা নিশ্চিত করেছেন কমলা হ্যারিস। এর ফলে নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের লড়াই দেখবে বিশ্ব।

বিষয়:কমলা হ্যারিস যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…