অপরাধ

মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে টেনে নিয়ে গেল বাস

বাসের নিচে চাপা পড়া মোটরসাইকেল, দুর্ঘটনার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাসের নিচে চাপা পড়া একটি মোটরসাইকেল, দুর্ঘটনার স্থান থেকে তোলা ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর বনানীতে বিনিময় বাসের চাপায় অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১২টার দিকে বনানী ২৭ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে বাসটি কিছুদূর টেনে নিয়ে যায়। পরে ঘটনাস্থলেই নিহত হন চালক।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাহান হক বলেন, শনিবার বেলা ১২টার দিকে একটি মোটরসাইকেল বনানীর ২৭ নম্বর থেকে ইউটার্ন নিয়ে উত্তরার দিকে যাচ্ছিল। হঠাৎ বিনিময় পরিবহনের বাসটি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে কিছুদূর টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন।

তিনি বলেন, প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহতের বয়স ৫০ থেকে ৫৫ এর মধ্যে। মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হচ্ছে।

বিষয়:নিহত বনানী থানা মোটরসাইকেল আরোহী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…