আন্তর্জাতিক

ছেলের গ্রেপ্তার ঠেকাতে পুলিশের গাড়ির সামনে ঝাঁপ দিলেন মা

মা পুলিশ গাড়ির সামনে ঝাঁপ দিয়ে ছেলেকে রক্ষা করার চেষ্টা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলের গ্রেপ্তার ঠেকাতে মা পুলিশ গাড়ির সামনে ঝাঁপ দেন, ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতে ছেলের গ্রেপ্তার ঠেকাতে পুলিশের গাড়ির বনেট আঁকড়ে ধরেন অভিযুক্তের মা। ওই অবস্থায় গাড়ি চালাতে থাকে পুলিশ এবং প্রায় ৫০০ মিটার দূরে থানায় পৌঁছানোর পর গাড়ি থামায়।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত সোমবার ভারতের মধ্যপ্রদেশের নরসিংহপুরের গোতেগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ গ্রেপ্তারকৃত একজন মাদক ব্যবসায়ীকে থানায় নিয়ে যাওয়ার সময় গাড়ির বনেটে ঝাঁপিয়ে পড়ে তার মা।

গোতেগাঁও গ্রামের একটি নির্দিষ্ট অংশে মাদক ব্যবসায়ীরা তৎপরতা চালাচ্ছে বলে পুলিশের কাছে খবর ছিল। পুলিশ ফাঁদ বিছিয়ে ওই নারীর ছেলেসহ আরও দুইজনকে আটক করে। ওই নারী গোতেগাঁও এলাকার একজন ফুল বিক্রেতা।

ছেলেকে নিয়ে যেতে দেখে, যেতে দিতে রাজি হননি তিনি এবং একপর্যায়ে পুলিশের গাড়ির বনেটে ঝাঁপ দেন। গাড়ি আঁকড়ে ধরে থাকেন ওই নারী।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা স্থানীয়রা ঘটনাটি রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে, এলাকাবাসীর ক্ষোভের জের ধরে ঘটনার বিষয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়।

ভারতের মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র এনডিটিভিকে জানিয়েছেন, এই ঘটনায় ৩ জন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

বিষয়:ভারত মধ্যপ্রদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…