চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে রেলপথের নাট-বল্টু খুলে নেওয়ায় ট্রেন ছাড়তে দেরি

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৫:৫৮ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
রেলপথের নাট-বল্টু খুলে নেওয়া, ট্রেন চলাচলে বিলম্বের কারণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাণিজ্যিকভাবে চালুর দ্বিতীয় দিনে কক্সবাজার-চট্টগ্রাম রুটের রামু উপজেলার রশিদনগরে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা রেললাইনের বিটের নাট-বল্টু খুলে ফেলায় আধা ঘণ্টা দেরিতে ছেড়েছে ‘কক্সবাজার এক্সপ্রেস’।

তবে এটি নিছক চুরির ঘটনা, নাকি কোন নাশকতার চেষ্টা তা নিশ্চিত করতে পারেননি পুলিশ ও সংশ্লিষ্ট কেউ।

শনিবার (২ ডিসেম্বর) সকালে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের কাহাতিয়া পাড়ায় রেললাইনের এ ত্রুটির ঘটনাটি অবহিত হন বলে জানান কক্সবাজার আইকনিক স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার মোহাম্মদ গোলাম রব্বানী।

এ ঘটনার পর রেললাইনের সংস্কারকাজ চলমান থাকায় আধা ঘন্টা বিলম্বে ঢাকার উদ্দ্যেশে কক্সবাজার এক্সপ্রেস রওনা দেয় বলেও জানান তিনি।

গোলাম রব্বান বলেন, শনিবার সকালে সরকারি গোয়েন্দা সংস্থার মাধ্যমে চট্টগ্রাম-কক্সবাজার রুটের রামু উপজেলার কাহাতিয়া পাড়ায় রেললাইনের বিটের নাট-বল্টু খুলের ফেলার খবর পান। পরে বিষয়টি রেল অধিদপ্তরের সংশ্লিষ্টরাসহ সকলে স্তরে অবহিত করেন। এরপর রেল প্রকৌশলসহ নির্মাণকাজে নিয়োজিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। এতে রেললাইনের বিটের খুলে ফেলা নাট-বল্টু পুনঃসংযোজনের মেরামত কাজ শুরু করেন নির্মাণ শ্রমিকরা। তা শেষ করে ট্রেন চলাচল করার উপযোগী করতে বেলা সাড়ে ১২ টা বেজে যায়।

রেললাইনের এ ত্রুটিপূর্ণ স্থান দিয়ে ট্রেন চলাচলে ঝুঁকি থাকায় কক্সবাজার এক্সপ্রেস বেলা সাড়ে ১২ টায় পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ছাড়া সম্ভব হয়নি। পরে রেললাইন চলাচল উপযোগী হওয়ার পর দুপুর ১ টায় কক্সবাজার আইকনিক স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দ্যেশে রওনা দেয়।

তবে এটি নিছক চুরির ঘটনা, নাকি অন্য কিছু তা নিশ্চিত করতে পারেননি তিনি।

অন্যদিকে খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রামু উপজেলা ইউএনও ফাহমিদা মোস্তফা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ানসহ প্রশাসনের সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে রামুর ওসি আবু তাহের বলেন, খবরটি শোনার প্রশাসনের কর্মকর্তারাসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলে রেললাইনের বিটের নাট-বল্টু খুলে ফেলা অবস্থায় দেখা গেছে।

আবু তাহের জানান, ঘটনাটি কারা, কী উদ্দ্যেশে সংঘটিত করেছে এবং যারা জড়িত তাদের শনাক্ত করে বের করতে পুলিশ কাজ করছে।

ট্যাগ: কক্সবাজার এক্সপ্রেসরামু রশিদনগর ইউনিয়নরেলপথের নাট-বল্টু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রমজীবী মানুষের পাশে আছে আওয়ামী লীগ সরকার

পরবর্তী

নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে রদবদল

পরবর্তী
বাংলাদেশের নির্বাচন কমিশন ভবন, নির্বাচন প্রক্রিয়া ও গণতন্ত্রের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে রদবদল

রিলের ‘স্যাম বাহাদুর’ দেখে রিয়েল স্যাম কন্যার চোখে জল. Channel i News - চ্যানেল আই নিউজ

রিলের ‘স্যাম বাহাদুর’ দেখে রিয়েল স্যাম কন্যার চোখে জল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬

স্কুল বন্ধে বেড়াতে যাওয়ার আবদার, পরে মিললো শিশুর ঝুলন্ত মরদেহ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন ঠিকানায় সরিয়ে নেওয়া হবে কারওয়ান বাজারের কিচেন মার্কেট

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এআই থেকে জলবায়ু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

আগস্ট ২৯, ২০২৬

শাহরুখ-নাগার্জুনা মুখোমুখি

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT