শিক্ষা

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্তের বিষয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্তের বিষয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, তাপদাহের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়। উচ্চ আদালতের কোনো আদেশ এখনও আমরা পাইনি, তাই পরবর্তী নির্দেশনা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

মঙ্গলবার ৩০ এপ্রিল শিক্ষামন্ত্রী আরও বলেন, হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছিল আপিল করার। তবে আমরা এটর্নি জেনারেল সাথে আলোচনা করেছি। ছুটির বিষয়টি সিদ্ধান্ত সবার সাথে আলোচনা করে নিতে হয়।

তিনি বলেন, রাজধানী আর বাইরের পরিবেশটা ভিন্ন। অনেক এলাকায় শুধু শুষ্ক মৌসুমে ক্লাশ হয়। কিছু এলাকায় তাপমাত্রা বেশি কিছু এলাকায় কম। সব জায়গায় ছুটি এক মাত্রায় সম্ভব না। শিক্ষা মন্ত্রী বলেন, আমাদের আদালতের প্রতি যথাযথ সম্মান আছে। ছুটির বিষয়টি একান্তই নির্বাহী বিষয়।

তিনি আরও বলেন, ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে আর অন্য স্কুল বন্ধ থাকবে এটা দৃশত্য বৈষম্য সৃষ্টি করবে। অবশ্যই শিক্ষা ক্যালেন্ডার সমন্বয় করা হবে। এর জন্য যতদিন প্রয়োজন শনিবার ক্লাশ নেয়া হবে।

বিষয়:শিক্ষা মন্ত্রণালয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল হাইকোর্টের আদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…