পরিবেশ

কবে থেকে হবে স্বাভাবিক বৃষ্টি, জানালো আবহাওয়া অধিদপ্তর

বৃষ্টির সময় রিকশা ও পথচারীরা শহরের রাস্তায় চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শহরের রাস্তায় ভারী বৃষ্টিতে রিকশা ও পথচারীরা ছাতা ব্যবহার করে চলাচল করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চলমান তাপপ্রবাহ আরও দুই দিন থাকবে উল্লেখ করে আবহাওয়া অফিস জানিয়েছে, ৬ তারিখের পর গরমের প্রকোপ কিছুটা কমে আসবে।

দেশে মাসজুড়ে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানিয়ে আবাহওয়াবিদরা বলেন, এপ্রিলের তুলনায় মে মাস স্বস্তিদায়ক হবে। এ মাসে দুই-তিনটি তীব্র তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় হতে পারে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার রাতে ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। মৃদু কালবৈশাখীর সাথে বৃষ্টি জনমনে কিছুটা স্বস্তি আনলেও আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, এই স্বস্তি সাময়িক।

আবহাওয়াবিদ খন্দকার হফিজুর রহমান বলেছেন, চলমান তাপপ্রবাহ ৬ মে পর্যন্ত চলবে। এরপর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বাড়লে দেশের বড় অংশে তাপমাত্রা কমে আসবে।

মে মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মাসের শেষে বঙ্গোপসাগরে ১ থেকে দু’টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসে দেশের কোথাও কোথাও ১ থেকে ৩টি মৃদু অথবা মাঝারি এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিষয়:আবহাওয়া আবহাওয়া অধিদপ্তর তাপদাহ পরিবেশ বৃষ্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…