বাংলাদেশ

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি-সা.সম্পাদকসহ ৩ জনের সদস্যপদ বাতিল

নির্বাচিত সদস্যদের ছবি, জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ বাতিলের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচিত সদস্যদের ছবি, যারা সদস্যপদ বাতিলের সিদ্ধান্তের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত ও একজন নির্বাহী সদস্যকে তাদের পদসহ সদস্যপদও বাতিল করা হয়েছে।

জাতীয় প্রেসক্লাবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার (১১ আগস্ট) ব্যবস্থাপনা কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্রের ১৩(ক) ও ৩৪ মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ছাত্র-গণঅভ্যুত্থান পরিবর্তিত পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ১০ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে এসে তাদের দাবি সংবলিত একটি স্মারকলিপি ব্যবস্থাপনা কমিটি বরাবরে পেশ করেন। তাদের দাবির যৌক্তিকতা বিবেচনা করে জাতীয় প্রেসক্লাব ও সদস্যদের নিরাপত্তা এবং সাংবাদিক সমাজের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে ফরিদা ইয়াসমিন, শ্যামল দত্ত এবং শাহনাজ সিদ্দীকি সোমার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্লাব গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৪-এর খ(১) (৩) ও (৪) অনুযায়ী সিনিয়র সভাপতি হাসান হাফিজকে সভাপতি ও যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিষয়:জাতীয় প্রেস ক্লাব সভাপতি সম্পাদক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…