আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।
এর আগে আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে অন্তর্বর্তী সরকারের ২ উপদেষ্টার বৈঠক কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার পর রেলভবনে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।








