চট্টগ্রাম-বরিশাল ও কক্সবাজারে জলাবদ্ধতা
চট্টগ্রাম, বরিশাল ও কক্সবাজারে জলাবদ্ধতা, জলমগ্ন রাস্তা ও মানুষজন চলাচল করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
চারদিনের লাগাতার বর্ষণে চট্টগ্রামের ৪ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চট্টগ্রামে পানিতে ভেসে একজন নিহত ও পাহাড় ধসে চারজন আহত হয়েছেন। জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বরিশাল মহানগরীতে। কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীতে ভেসে আসা কাঠ সংগ্রহ করতে গিয়ে এক যুবক মারা যান। টানা বৃষ্টিতে জেলার এক লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






