বিনোদন

জাতীয় পর্যায়ে পদকপ্রাপ্ত শুটার ছিলেন নানা পাটেকর!

জাতীয় পর্যায়ে পদকপ্রাপ্ত শুটার ছিলেন নানা পাটেকর!

বেশিরভাগ মানুষের কাছেই নানা পাটেকর একজন বর্ষীয়ান বলিউড অভিনেতা হিসেবেই সুপরিচিত। কিন্তু তার আরও একটি পরিচয় অনেকের কাছেই হয়তো অজানা।

জাতীয় পুরস্কারজয়ী সকলের প্রিয় এই অভিনেতা ছিলেন একজন পেশাদার শুটার।

কয়েক দশক ধরে তিনি রাজ্য ও জাতীয় পর্যায়ের রাইফেল শুটিং প্রতিযোগিতায় অংশ নিয়ে শুটিংয়ে তার অসাধারণ দক্ষতার জন্য তিনি ‘রেনাউন্ড শট’ বা ‘খ্যাতিমান শুটার হিসবেও পরিচিতি পেয়েছিলেন।

২০০৪ সালে ইন্দোরের বিএসএফের রেওতি রেঞ্জে অনুষ্ঠিত ৪৮তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে ৩০০ মিটার বিগ-বোর ইভেন্টে রূপার পদক জেতেন নানা পাটেকর। আবার ২০০৭ সালে একই প্রতিযোগিতায় মহারাষ্ট্রের হয়ে দলগতভাবে ব্রোঞ্জ জেতেন তিনি। এই পারফরম্যান্সের পরই তাকে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া ‘রেনাউন্ড শট’ বা ‘খ্যাতিমান শুটার’ উপাধি প্রদান করে।

বর্ষীয়ান এই অভিনেতা ষাট এর দশকেও জাতীয় ও রাজ্য পর্যায়ের শুটিং প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এছাড়াও তিনি অত্যন্ত শখের বশে নিয়মিত শুটিং করতেন। পুনের বালেওয়াড়ি ও মধ্যপ্রদেশের মহুর মতো বিভিন্ন শুটিং রেঞ্জে তিনি নিয়মিত অনুশীলন করতেন।

‘টাইমস অব ইন্ডিয়া’র এক সাক্ষাৎকারে নানা জানিয়েছিলেন, শুটিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি প্রায়ই প্রধান অতিথি হিসেবে যেতেন। সেখানে বিভিন্ন ধরনের বন্দুক দিয়ে গুলি চালানোর সুযোগ কাজে লাগিয়ে তার নিশানা আরও ভালো করতে থাকেন। একসময় তিনি মিনারেল ওয়াটারের বোতলের ছোট ক্যাপের মতো ক্ষুদ্র লক্ষ্যবস্তুতেও নিখুঁতভাবে গুলি করতে শুরু করেন।

অভিনেতা হওয়ার পাশাপাশি জাতীয় পুরস্কারজয়ী শুটার হিসেবে আলাদা পরিচয় তৈরি করা নানা পাটেকরের মৃত্যুতে আজ শোকস্তব্ধ সমগ্র বলিউড ও সকল ভক্তবৃন্দ। আজ (৮ অক্টোবর) ভোর ৫টা ২০ মিনিটে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়:অভিনতো নানা পাটেকর মৃত্যু শুটার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…