স্বাস্থ্য

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৬০ জন।

বুধবার ৭ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা ও রাজশাহী বিভাগে দুইজন করে এবং বরিশাল ও সিলেট বিভাগে একজন মারা গেছেন।

মারা যাওয়া আটজনের মধ্যে পাঁচজন নারী ও তিনজন পুরুষ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৮৯ জন মারা গেছেন। এছাড়া, ডেঙ্গু শনাক্ত হয়েছে ৯২ হাজার ২১৬ জনের।

বিষয়:আক্রান্ত ডেঙ্গু ডেঙ্গুজ্বর মৃত্যু হাসপাতালে ভর্তি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…