যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। বড় ব্যবধানে জয় পেতে যাচ্ছে লেবার পার্টি। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে লেবার পার্টি জয় পেয়েছে ১৪১টি আসনে। অন্যদিকে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি জয় পেয়েছে মাত্র ২০টি আসনে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ১৬টি আসন। বুথফেরত জরিপের তথ্য বলছে, টানা ১৪ বছর ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টিকে সরিয়ে লেবার পার্টির সরকার গঠন অনেকটাই নিশ্চিত হয়ে গেছে।






