রাজনীতি

বিজয় দিবসে বিজয় র‌্যালি করে যে হুঁশিয়ারি দিলেন জামায়াতের আমির

বিজয় দিবসের র‌্যালিতে অংশগ্রহণকারী মানুষদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় দিবসের র‌্যালিতে হাজারো মানুষ অংশগ্রহণ করে, পতাকা ও ব্যানার নিয়ে আনন্দ ও গর্বের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শাহবাগীদের দাবির মুখে যাদের বিচারের নামে হত্যা করা হয়েছে, সেই সব হত্যাকরীদেরও বিচার করা হবে বলে হুঁশিয়ারি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে রাজধানীর নয়াপল্টনে দলের বিজয় র‌্যালি পুর্ব সমাবেশ থেকে তিনি এ হুঁশিয়ারি করেন।

এ সময় আওয়ামী লীগের লগি-বৈঠা হামলা করে মানুষ হত্যার বিচার দাবি করেন তিনি।

মহান বিজয় দিবসের সমাবেশে ডা. শফিক বলেন, নেতারা বলেছেন, একজন ভোটারও যেন তালিকা থেকে বাদ না পড়েন, সেজন্য সরকার ও নির্বাচন কমিশনকে সম্ভাব্য সব কিছু করতে হবে। এ ব্যাপারে শিথিলতা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

এসময় জাতীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি ও ভুয়া ভোটারদের বাদ দিয়ে নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন এবং প্রবাসীদের ভোটার করার দাবি জানায় জামায়াত ইসলামী।

পরে বিজয় র‌্যালি পল্টন থেকে শুরু হয়ে কাকরাইলে এসে শেষ হয়।

এর আগে, সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে শাহবাগ পর্যন্ত র‌্যালি করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। পরে শাহবাগ মোড়ে হয় সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…