চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘৭২ এর সংবিধানের কবর হবে, অপ্রাসঙ্গিক হবে আওয়ামী লীগ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
বাংলাদেশের তরুণ নেতা সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই গণঅভ্যুথানের ঘোষণাপত্রের মধ্য দিয়ে ৭২ এর সংবিধানের কবর রচিত হবে, অপ্রাসঙ্গিক হয়ে পড়বে আওয়ামী লীগ।

রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে এ কথা জানান হাসনাত।

হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ৫ আগস্ট না হওয়ার কারণে বিদেশে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে ফ্যাসিস্টরা। এটি গণ-অভ্যুত্থানের লেজিটিমেসিকে প্রশ্নবিদ্ধ করছে। গণ-অভ্যুত্থানকে ঘিরে মানুষের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে এবং ’৭২-এর সংবিধান যে মানুষ প্রত্যাখ্যান করেছে, তার একটি দালিলিক প্রমাণ হিসেবে ৩১ ডিসেম্বর জাতির সামনে মুজিববাদী ’৭২-এর সংবিধানের কবর রচিত হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে মানুষের আকাঙ্ক্ষা ঘোষণার ৩১ ডিসেম্বর মানুষ শহীদ মিনারে জড়ো হবে।

সংবাদ সম্মেলনে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘দেশের মানুষ যারা অভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের আশা–আকাঙ্ক্ষা কী ছিল সেগুলো লিখিতভাবে লিপিবদ্ধ থাকা উচিত। যেই দলিল বিগত সিস্টেমকে রিজেক্ট করবে। বিগত যেই সিস্টেমগুলোকে মানুষ গ্রহণ করেনি সেগুলোই ঘোষণাপত্রে তুলে ধরা হবে।’

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আরো আগেই ঘোষণার প্রয়োজন ছিল, তবে রাষ্ট্রকে এগিয়ে নিতে আশানুরূপ সহযোগিতা মেলেনি বলেও জানান তিনি।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, ‘২৪ এর বিপ্লব ৭১-এর মতো বেহাত হতে দিতে চাচ্ছি না। ২৪-এর আন্দোলনে সকল ধর্ম জনগোষ্ঠীর মানুষ রাজপথে নেমেছিল। সেই রাজপথে নামার লড়াই চলমান।’

জুলাই প্রক্লেইমেশন অর্থাৎ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে গতকাল অনলাইনে ক্যাম্পেইন শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ও জাতীয় নাগরিক কমিটি। আগামী ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করা হবে জাতীয় শহীদ মিনারে।

ট্যাগ: ৭২’র সংবিধানজুলাই গণঅভ্যুথানবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোমাঞ্চ ছড়িয়ে বুমরাহ’র বিশ্বরেকর্ড

পরবর্তী

টরেন্টোতে কবি হেলাল হাফিজের স্মৃতিচারণ

পরবর্তী
কবি হেলাল হাফিজের স্মৃতিচারণে অংশগ্রহণকারীরা টরেন্টোতে একত্রিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

টরেন্টোতে কবি হেলাল হাফিজের স্মৃতিচারণ

নিউইয়র্কে বন্দীকে পিটিয়ে হত্যার অভিযোগে পুলিশি হেফাজতে থাকা ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কে বন্দীকে পিটিয়ে হত্যার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

সর্বশেষ

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

আগস্ট ২৫, ২০২৬

টানা তিন জয়ের পর বাংলাদেশের হোঁচট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তিতে দু:খ প্রকাশ সিপিডির

আগস্ট ২৫, ২০২৬

ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা: বিদিশা এরশাদ গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬

হামজা-শামিতকে ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল, চমক সৌরভ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT