চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বমানের চিকিৎসা পাচ্ছেন আহতরা : স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৩ পূর্বাহ্ণ ২১, আগস্ট ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
স্বরাষ্ট্র উপদেষ্টা আহতদের জন্য বিশ্বমানের চিকিৎসা নিশ্চিতের কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

Oplus_131072

বিজিবি হাসপাতালে সহিংসতায় আহতরা বিশ্বমানের চিকিৎসা পাচ্ছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বুধবার সকালে রাজধানীর পিলখানা বর্ডার গার্ড হাসপাতালে আহত বিজিবি সদস্য ও শিক্ষার্থীদের খোঁজ-খবর নিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় বিজিবি হাসপাতালে ভর্তি আছেন ৪১ জন। এর মধ্যে ১৯ জন বিজিবি সদস্য ও বাকি ২২ জন শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবি হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে সহিংসতায় আহতদের সবাই ভালো আছেন। তাদের বিশ্বমানের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের চিকিৎসা নিশ্চিতে সরকারের পাশাপাশি সবাইকে নিজ নিজ জায়গা থেকে পাশে থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার।

জাহাঙ্গীর আলম বলেন, বিজিবি মহাপরিচালক আমাকে বলেছেন, আরও কয়েকজন রোগীকে এই হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হবে।

বিজিবি হাসপাতালের পরিবেশ যেমন সুন্দর তেমন ট্রিটমেন্টের ব্যবস্থাও ভালো। এখানে চিকিৎসক যারা আছেন তারা খুবই নামি-দামি চিকিৎসক।

Reneta

সাংবাদিকদের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা হাসপাতালে কম যাবেন। এতে করে ইনফেকশন হতে পারে।

ইনফেকশন ভিজিটরের মাধ্যমে ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে। রোগী থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন। আপনারা সবাই দোয়া করবেন। আর যদি ব্যক্তিগতভাবে কাউকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারেন, সেটাও বড় ধরনের উপকার।

এরআগে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী  বৈষম্যবিরোধী আন্দোলনে আহত চিকিৎসাধীন বিজিবি সদস্য ও ছাত্র-জনতার সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। পরে উপদেষ্টা আহতদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য বিজিবি মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, সাম্প্রতিক ঘটনায় সারাদেশে ০৩ বিজিবি সদস্য নিহত (এদের মধ্যে ০২ জন র্যাব এ কর্মরত ছিল) এবং ১৩০ জন বিজিবি সদস্য আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত ১৫ জনকে বর্ডার গার্ড হাসপাতাল, ঢাকায় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং বর্তমানে ০৪ জন বিজিবি সদস্য চিকিৎসাধীন রয়েছে।

এছাড়াও আন্দোলনে আহত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থীসহ অন্যান্য স্থান থেকে আগত ১৯ জন শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর আগে ০৩ জন শিক্ষার্থীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টার পরিদর্শনকালীন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সহ বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজিবি হাসপাতালস্বরাষ্ট্র উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT