বাংলাদেশ জাতীয় কাবাডি দলের সাবেক খেলোয়াড় মো. জাকির হোসেন মারা গেছেন। তিনি ব্রেইন টিউমারে আক্রান্ত ছিলেন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাকির শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৩৯ বছর।
জাকিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ।
এছাড়া কাবাডি পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তি কামনা করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।







