অর্থনীতি

মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৬.৫ শতাংশ

বাংলাদেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি বৃদ্ধির চিত্র, অর্থনৈতিক প্রবৃদ্ধি সূচক. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির হার বোঝাতে একটি গ্রাফ যেখানে উপরের দিকে একটি উর্ধ্বমুখী তীর সহ বার চার্ট দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬.৫ শতাংশ।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আজ জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন।

বাজেট বক্তব্যে তিনি বলেন, ‘মূল্যস্ফীতির হার কমিয়ে আনার লক্ষ্যে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করা হচ্ছে এবং রাজস্ব নীতিতেও সহায়ক নীতিকৌশল অবলম্বন করা হচ্ছে। মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড, ওএমএস ইত্যাদি কার্যক্রমও জোরদার করা হয়েছে। আমাদের গৃহীত এসব নীতিকৌশলের ফলে আমরা আশা করছি যে- আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে নেমে আসবে।’

বিষয়:বাজেট ২০২৪-২০২৫ মূল্যস্ফীতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…