চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে ‘হিন্দু পোড়ানোর’ ভুয়া ছবিটি চীনের ভিডিও থেকে নেওয়া

রিউমর স্ক্যানারের অনুসন্ধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১১ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

সম্প্রতি ভাইরাল হওয়া বাংলাদেশে হিন্দু পোড়ানোর ছবিটি অপপ্রচার বলে জানিয়েছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান (ফ্যাক্টচেক) রিউমর স্ক্যানার টিম। তারা জানিয়েছে, এটি চীনের হ্যালোইন উদযাপনের ভিডিও থেকে নেওয়া।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের বা বাংলাদেশে কোনো হিন্দু ব্যক্তিকে পোড়ানোর দৃশ্যের নয় বরং, ভিডিওটি অন্তত ৬ বছর পূর্বে চীনে হ্যালোইন উদযাপনের দৃশ্যের।

এ বিষয়ে অনুসন্ধানে SviatMe নামের একটি ইউটিউব চ্যানেলে “Halloween Party at Chimelong Ocean Park | Zhuhai, China | SviatMe” নামক শিরোনামে ২০১৮ সালের ২৭ অক্টোবরে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ৫ মিনিট ২৫ সেকেন্ডের পরবর্তী সময়ের ভিডিও ফ্রেমের সাথে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য পাওয়া যায়।

ভিডিওটি থেকে জানা যায়, দৃশ্যটি চীনের গুয়াংডং প্রদেশের ঝুহাইয়ের একটি হ্যালোইন পার্টির দৃশ্য।

উল্লেখ্য যে, হ্যালোইন পশ্চিমা দেশগুলোর অন্যতম একটি জনপ্রিয় উৎসব। এটি মূলত পশ্চিমা বিশ্বে পালিত হলেও প্রায় সারা বিশ্বেই এটির উদযাপন কমবেশি দেখা যায়। এদিনে অনেকেই ভূতুড়ে সাজে সজ্জিত হয়ে ভয়ানক কার্যক্রম করে থাকে।

তাছাড়া, galaxychimelong নামক ইউজারনেমের একটি ইনস্টাগ্রামে অ্যাকাউন্টেও ২০১৮ সালের ৩১ অক্টোবরে প্রচারিত একটি ভিডিওতে হ্যালোইনের সাজে সজ্জিত একজনকে প্রচারিত ভিডিওটির অনুরূপ কার্যক্রম করতে দেখা যায়। উক্ত ভিডিওটিতে জায়গাটির অবস্থান হিসেবে চীনের গুয়াংডং উল্লেখ করা হয়েছে।

Reneta

তাছাড়া, উক্ত অ্যাকাউন্টে হ্যালোইন পার্টিতে ধারণকৃত আরো একাধিক ভিডিও ও ছবি একই দিনে পোস্ট করা হয়েছে এবং স্থান হিসেবে Chimelong Ocean Kingdom উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য যে, এটি চীনের ঝুহাইয়ের হেংখিনে অবস্থিত।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে sinchew নামের চীনা ভাষার একটি ওয়েবসাইটে এ বিষয়ে ২০২০ সালে চীনা ভাষায় প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনটিতে বলা হয় যে, প্রচারিত ভিডিওটি নাইজেরিয়ার দাবিতে প্রচার করা হলেও আদতে এটি চীনের একটি হ্যালোইন পার্টির দৃশ্য।

এছাড়াও পূর্বে প্রকাশিত আন্তর্জাতিক আরো একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন পাওয়া যায়। যেখানে দেখা যায়, উক্ত ভিডিওটি আগেও নানা ভুয়া দাবিতে প্রচার করা হয়েছে। তবে ভিডিওটি আদতে চীনের এবং মানুষ সদৃশ যা পোড়ানো হচ্ছে, তাও আসল মানুষ নয়।

সুতরাং, চীনের হ্যালোইন উৎসবে মানুষ সদৃশ বস্তু পোড়ানোর পুরোনো একটি দৃশ্যকে বাংলাদেশে সম্প্রতি হিন্দু পোড়ানো হচ্ছে দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিউমর স্ক্যানার টিমহিন্দু পোড়ানোহ্যালোইন উৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেমের ফাঁদে মার্কিন প্রবাসীর অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলা হাইকোর্টে

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT