সাউথ কোরিয়ায় হ্যালোইন উৎসবে মৃত্যুর কারণ জানতে তদন্ত কমিটি
সাউথ কোরিয়ায় হ্যালোইন উৎসবের সময় দুর্ঘটনায় নিহতদের লাশ রাস্তার উপর পড়ে রয়েছে, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
সাউথ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে কমপক্ষে ১শ ৪৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭৬ জন। ফায়ার সার্ভিস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১০টার দিকে সিউলের ইথেওন এলাকায় হ্যালোইন উদ্যাপনের সময় একটি সরু গলিতে বিপুলসংখ্যক মানুষ ঢুকে পড়লে এ মর্মান্তিক ঘটনা ঘটে। হতাহতের মধ্যে কিশোর-কিশোরী ও ২০ বছর বয়সীদের সংখ্যাই বেশি। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






